সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসনের এনসিপির সংসদ সদস্য প্রার্থী হাসনাত আব্দুল্লাহকে উদ্ধৃত করে তার ছবিসহ অনলাইন প্লাটফর্ম ডিউ ইনসাইডারস এর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার হতে দেখা গেছে। উক্ত ফটোকার্ডের শিরোনামে দাবি করা হয়, হাসনাত আব্দুল্লাহ বলেছেন- ‘২০২৪ সালে ত্রাণের জন্য তোলা ১১কোটি টাকা গুলো জনগণ আমাকে আর সারজিত আলমকে নিতে বলেছে নিবার্চনে খরচ করার জন্য। তাই আমরা নিয়েছি। এটা নিয়ে যারা কথা বলবে তারা বাংলাদেশে থাকতে পারবে না।’
এরুপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, হাসনাত আব্দুল্লাহকে জড়িয়ে ‘ডিউ ইনসাইডারস’ এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি এবং হাসনাত আব্দুল্লাহও এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ডিউ ইনসাইডারস এর ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা কটে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে অনলাইন প্লাটফর্ম ডিউ ইনসাইডারস এর লোগো এবং ফটোকার্ড প্রকাশের তারিখ হিসেবে ২১ জানুয়ারি, ২০২৬ উল্লেখ পাওয়া যায়। এরই সূত্র ধরে ডিউ ইনসাইডারস ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে ২১ জানুয়ারি কিংবা অন্য কোনো তারিখে প্রকাশিত এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি।
তবে, ‘ডিউ ইনসাইডারস’এর ফেসবুক পেজে গত ২১ জানুয়ারিতে হাসনাত আব্দুল্লাহর মন্তব্য দাবিতে ‘ব্যাংক ডাকাত ও ঋণখেলাপীদের জন্য বাংলাদেশ হারাম করে দিবো: হাসনাত আব্দুল্লাহ’ শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।
উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। ডিউ ইনসাইডারস এর মূল ফটোকার্ডটিতে ‘ব্যাংক ডাকাত ও ঋণখেলাপীদের জন্য বাংলাদেশ হারাম করে দিবো: হাসনাত আব্দুল্লাহ’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘২০২৪ সালে ত্রাণের জন্য তোলা ১১কোটি টাকা গুলো জনগণ আমাকে আর সারজিত আলমকে নিতে বলেছে নিবার্চনে খরচ করার জন্য। তাই আমরা নিয়েছি। এটা নিয়ে যারা কথা বলবে তারা বাংলাদেশে থাকতে পারবে না।’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।
অর্থাৎ, ‘ডিউ ইনসাইডারস’ এর এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
সুতরাং, ২০২৪ সালের ত্রানের টাকা ইস্যুতে হাসনাত আব্দুল্লাহকে উদ্ধৃত করে ‘ডিউ ইনসাইডারস’ এর নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
Rumor Scanner’s analysis
-
DU Insiders- Facebook Post
-