About: http://data.cimple.eu/claim-review/03d472583f222b12955e60449c001ec87799b92647f63ee7b4bb90dc     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • গত ০৭ জানুয়ারি বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আওয়ামী লীগ; ভোট হওয়া ২৯৯ আসনের মধ্যে ২২২টি পেয়ে টানা চতুর্থবার সরকার গঠন করেছে দলটি। এরপর গত ১০ জানুয়ারি সংসদ সদস্যদের শপথের পর জানা যায়, পরদিনই (১১ জানুয়ারি) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। এর প্রেক্ষিতে ১১ জানুয়ারি সন্ধ্যার পর থেকেই ফেসবুকে নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম এবং দপ্তর সম্বলিত একটি তালিকা ছড়িয়ে পড়তে দেখেছে রিউমর স্ক্যানার টিম। দুই পাতার এই তালিকায় মন্ত্রী দাবিতে ২৩ জন এবং প্রতিমন্ত্রী দাবিতে ১১ জনের নাম ও দপ্তরের নাম উল্লেখ করা হয়েছে। মন্ত্রী দাবিতে তালিকায় যারা রয়েছেন তারা হলেন, আ ক ম মোজাম্মেল হক (মুক্তিযুদ্ধ), ওবায়দুল কাদের (সড়ক পরিবহন ও সেতু), নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন (শিল্প), আসাদুজ্জামান খান কামাল (স্বরাষ্ট্র), ডা. দীপু মনি (শিক্ষা), মো. তাজুল ইসলাম (স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়), মুহাম্মদ ফারুক খান (বাণিজ্য), আবুল হাসান মাহমুদ আলী (পররাষ্ট্র), আনিসুল হক (আইন), মোহাম্মদ হাছান মাহমুদ (তথ্য ও সম্প্রচার), মো: আব্দুস শহীদ (গৃহায়ণ ও গণপূর্ত), সাধন চন্দ্র মজুমদার (খাদ্য), উবায়দুল মুকতাদির চৌধুরী (অর্থ), মো. আব্দুর রহমান (বস্ত্র ও পাট), মহিবুল হাসান চৌধুরী নওফেল (ভূমি), ফরহাদ হোসেন (পরিকল্পনা /জনপ্রশাসন), মো. ফরিদুল হক খান (ধর্ম), মো. জিল্লুল হাকিম (প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান), সাবের হোসেন চৌধুরী (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন), জাহাঙ্গীর কবির নানক (বেসামরিক বিমান চলাচল ও পর্যটন), নাজমুল হাসান পাপন (যুব ও ক্রীড়া), স্থপতি ইয়াফেস ওসমান (বিজ্ঞান ও প্রযুক্তি) এবং ডা. সামন্ত লাল সেন (স্বাস্থ্য)। এছাড়া, প্রতিমন্ত্রী দাবিতে তালিকায় যারা রয়েছেন তারা হলেন সিমিন হোসেন রিমি (মহিলা ও শিশু), নসরুল হামিদ (বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ), জুনাইদ আহমেদ পলক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি), মোহাম্মদ আলী আরাফাত (পররাষ্ট্র), মো. মহিববুর রহমান (শ্রম ও কর্মসংস্থান), খালিদ মাহমুদ চৌধুরী (নৌ-পরিবহন), জাহিদ ফারুক (জনপ্রশাসন), কুজেন্দ্র লাল ত্রিপুরা (পার্বত্য চট্টগ্রাম), রুমানা আলী টুশি (দপ্তর উল্লেখ নেই), শফিকুর রহমান চৌধুরী (পানি সম্পদ) এবং আহসানুল ইসলাম (বস্ত্র ও পাট)। জাতীয় দৈনিক ‘ভোরের পাতা’ পত্রিকার সম্পাদক ড. কাজী এরতেজা হাসান তালিকাটি ফেসবুকে পোস্ট (আর্কাইভ) করে ক্যাপশনে সকলকে অভিনন্দন জানিয়েছেন। একই তালিকা প্রচার করেছে এমন আরো কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদের নাম এবং দপ্তর সম্বলিত যে তালিকা ছড়িয়ে পড়েছে তার সাথে এ সংক্রান্ত প্রজ্ঞাপনে উল্লিখিত তালিকার অধিকাংশেরই মিল নেই বরং প্রজ্ঞাপনে মন্ত্রীদের তালিকায় ২৫ জনের নাম রয়েছে যা উক্ত দাবিতে প্রচারিত ছবিতে ছিল ২৩ জন। তালিকাটির সাথে প্রজ্ঞাপনের ১৩ জন মন্ত্রী ও পাঁচ জন প্রতিমন্ত্রীর দপ্তরের মিল রয়েছে। বাকিদেরগুলোর মিল পাওয়া যায়নি। এ বিষয়ে অনুসন্ধানে ১১ জানুয়ারি রাত ৮ টা ৬ মিনিটে মূলধারার সংবাদমাধ্যম ‘সারাবাংলা’ এর সিনিয়র সাংবাদিক নৃপেন রায়ের ফেসবুক অ্যাকাউন্টে প্রচারিত মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের স্বাক্ষরিত নতুন মন্ত্রিসভার দপ্তর বণ্টন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের একটি প্রজ্ঞাপন খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম। এই প্রজ্ঞাপনে মন্ত্রীদের তালিকায় ২৫ জনের নাম রয়েছে যা আলোচিত দাবিতে প্রচারিত ছবিতে ছিল ২৩ জন। আমরা এই প্রজ্ঞাপনটি মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটেও খুঁজে পেয়েছি। ১১ জানুয়ারি প্রকাশিত এই প্রজ্ঞাপনে একাধিক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তরের নামের সাথে আলোচিত তালিকাটির অমিল রয়েছে। যেমন, আলোচিত তালিকায় শিক্ষামন্ত্রী হিসেবে ডা. দীপুর মনির নাম থাকলেও এই তালিকায় দেখা যাচ্ছে একই দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে মহিবুল হাসান চৌধুরীকে। মন্ত্রিসভার নতুন সদস্যদের নাম ও দপ্তর দাবিতে ছড়িয়ে পড়া তালিকার সাথে প্রজ্ঞাপনের তুলনামূলক বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, তালিকাটির সাথে প্রজ্ঞাপনের ১৩ জন মন্ত্রীর দপ্তরের মিল রয়েছে। এরা হলেন আ ক ম মোজাম্মেল হক (মুক্তিযুদ্ধ), ওবায়দুল কাদের (সড়ক পরিবহন ও সেতু), নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন (শিল্প), আসাদুজ্জামান খান কামাল (স্বরাষ্ট্র), মো. তাজুল ইসলাম (স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়), আনিসুল হক (আইন), সাধন চন্দ্র মজুমদার (খাদ্য), ফরহাদ হোসেন (জনপ্রশাসন), মো. ফরিদুল হক খান (ধর্ম), সাবের হোসেন চৌধুরী (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন), নাজমুল হাসান পাপন (যুব ও ক্রীড়া), স্থপতি ইয়াফেস ওসমান (বিজ্ঞান ও প্রযুক্তি) এবং ডা. সামন্ত লাল সেন (স্বাস্থ্য)। প্রজ্ঞাপনে ২৫ জনের নাম থাকলেও ছড়িয়ে পড়া তালিকায় আছে ২৩ জনের নাম। বাদ পড়েছেন আবদুস সালাম (পরিকল্পনা) এবং নারায়ণ চন্দ্র চন্দ (ভূমি)। বাকিদের দপ্তরের সাথে তালিকায় থাকা মন্ত্রীদের দপ্তরের মিল পাওয়া যায়নি। একইভাবে তালিকাটির সাথে প্রজ্ঞাপনের পাঁচ জন প্রতিমন্ত্রীর দপ্তরের মিল রয়েছে। এরা হলেন সিমিন হোসেন রিমি (মহিলা ও শিশু), নসরুল হামিদ (বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ), জুনাইদ আহমেদ পলক (ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি), খালিদ মাহমুদ চৌধুরী (নৌ-পরিবহন), কুজেন্দ্র লাল ত্রিপুরা (পার্বত্য চট্টগ্রাম)। বাকিদের দপ্তরের সাথে তালিকায় থাকা প্রতিমন্ত্রীদের দপ্তরের মিল পাওয়া যায়নি। মূলত, গত ০৭ জানুয়ারি বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের সুযোগ পায় আওয়ামী লীগ। গত ১০ জানুয়ারি সংসদে ২৯৮ জন সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এরপর গত ১১ জানুয়ারি সন্ধ্যায় গণভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। এর আগে ১০ জানুয়ারি রাতে নতুন মন্ত্রিসভার দায়িত্ব পেতে চাওয়া ২৫ জন পূর্ণমন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীর নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। ১১ জানুয়ারি সন্ধ্যার পর থেকেই ফেসবুকে নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম এবং দপ্তর সম্বলিত একটি তালিকা ছড়িয়ে পড়তে দেখেছে রিউমর স্ক্যানার টিম। কিন্তু অনুসন্ধানে জানা যায়, এই তালিকায় মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের নামের পাশে যেসব দপ্তরের নাম উল্লেখ রয়েছে তার অধিকাংশের সাথে এ সংক্রান্ত প্রজ্ঞাপনে উল্লিখিত দপ্তরের মিল নেই। দাবিকৃত তালিকা এবং প্রজ্ঞাপনের তুলনামূলক বিশ্লেষণ করে দেখা গেছে, এই প্রজ্ঞাপনে মন্ত্রীদের তালিকায় ২৫ জনের নাম রয়েছে যা আলোচিত দাবিতে প্রচারিত ছবিতে ছিল ২৩ জন। তালিকাটির সাথে প্রজ্ঞাপনের ১৩ জন মন্ত্রী ও পাঁচ জন প্রতিমন্ত্রীর দপ্তরের মিল রয়েছে। বাকিদের দপ্তরের সাথে তালিকায় থাকা মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তরের মিল পাওয়া যায়নি। সুতরাং, নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদের নাম ও দপ্তর বণ্টন সম্বলিত একটি ভুয়া তালিকা ফেসবুকে প্রচার করা হয়েছে যার সাথে মূল প্রজ্ঞাপনের অধিকাংশেরই মিল নেই; যা অধিকাংশই মিথ্যা। তথ্যসূত্র - মন্ত্রিপরিষদ বিভাগ: মন্ত্রিসভার দায়িত্ব বণ্টনের প্রজ্ঞাপন - Rumor Scanner’s own analysis
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software