About: http://data.cimple.eu/claim-review/0625cff7750c0287057a022aef7dcd156bf86c37833d624067ff90cb     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, ভিডিওটি বাংলাদেশের ময়মনসিংহ গীরিপুর এলাকায় স্থানীয়দের দ্বারা হিন্দুদের বাড়িতে হামলা, ভাঙচুর ও ধর্ষণের ঘটনার। ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। উক্ত দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এই ভিডিওটি বাংলাদেশের ময়মনসিংহের গীরিপুরে স্থানীয়দের দ্বারা হিন্দুদের বাড়িতে হামলা, ভাঙচুর কিংবা ধর্ষণের কোনো ঘটনার নয় বরং ভারতের বিহার রাজ্যের পূর্ণিয়া জেলার একই পরিবারের তিন সন্তানসহ মায়ের মৃত্যুর ঘটনার ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে Asad Raza Arn নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ০৮ নভেম্বর ‘Kilpara Gaon Pyaji panchayet Jila Purnia Ka hai yeh Hadsha’ শিরোনামের একটি পোস্টে মূল ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটির সাথে আলোচিত ভিডিওটির মিল পাওয়া যায়। হিন্দি ভাষায় দেওয়া ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, এই দুর্ঘটনাটি ঘটেছে পূর্ণিয়া জেলার পায়াজি পঞ্চায়েতের কিলপাড়া গ্রামে, যেটি ভারতের বিহারে অবস্থিত (অনূদিত)। এছাড়াও, Md Garib Newar নামের অপর একটি ফেসবুক অ্যাকাউন্টেও গত ০৭ নভেম্বর ‘Kilpara Purnia Bihar’ শিরোনামে প্রকাশিত একই ঘটনার আরেকটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির শিরোনামে দেওয়া তথ্য থেকেও উক্ত ঘটনার বিষয়ে একই তথ্য জানা যায়। পরবর্তীতে BC 24 News নামের একটি ইউটিউব চ্যানেলে গত ০৭ নভেম্বর প্রকাশিত উক্ত ঘটনা নিয়ে একটি প্রতিবেদনের ভিডিও খুঁজে পাওয়া যায়। সেখানে উল্লেখিত বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, একই পরিবারের মা ও তিন সন্তানের মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনাটি বিহারের রাউতা থানার কিলপাড়া গ্রামের। তাছাড়া, ভারতীয় গণমাধ্যম Press Trust of India এর ওয়েবসাইটে গত ০৭ নভেম্বর ‘Bihar: Bodies of woman, three children found hanging inside hut’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকেও উক্ত ঘটনার বিষয়ে একই তথ্য জানা যায়। সুতরাং, ভারতের বিহারের ভিন্ন ঘটনার ভিডিওকে বাংলাদেশে হিন্দুদের বাড়িতে হামলা, ভাঙচুর ও ধর্ষণের দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা। তথ্যসূত্র - Asad Raza Arn Facebook: Post - Md Garib Newar Facebook: Post - BC 24 News YouTube: Video - Press Trust of India: Bihar: Bodies of woman, three children found hanging inside hut - Rumor Scanner’s Investigation
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software