| schema:text
| - গত ০৩ ফেব্রুয়ারি ‘লাইভ টিভি’ নামের একটি ফেসবুক পেজ থেকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে জড়িয়ে দুইটি গণমাধ্যমের নামে দুইটি ভিন্ন ফটোকার্ড প্রচার করা হয়েছে।
নয়া দিগন্তের লোগোযুক্ত একটি ফটোকার্ডে জাইমা রহমানকে উদ্ধৃত করে দাবি করা হয়েছে, তিনি বলেছেন, ‘মুক্তিযুদ্ধে ভারতীয় বাহিনীর অশংগ্রহন ছাড়া নয় মাসে স্বাধীনতা অর্জন সম্ভব হতো না। বিএনপি সরকার গঠন করলে ভারতের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলা হবে।’
বিডি টুডের লোগোযুক্ত একটি ফটোকার্ডে জাইমা রহমানকে উদ্ধৃত করে দাবি করা হয়েছে, তিনি বলেছেন, ‘বাংলাদেশের দীর্ঘ সময় নারী নেতৃত্বের হাত ধরেই দেশ সবচেয়ে বেশি উন্নয়নের হয়েছে। অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক অগ্রগতিতে নারী নেতৃত্ব কার্যকর ভূমিকা রেখেছে। তাই ভবিষ্যতেও দেশের জন্য নারী নেতৃত্বই জনগণের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।’
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জাইমা রহমানকে জড়িয়ে নয়া দিগন্ত ও বিডি টুডের নাম ও লোগো ব্যবহার করে প্রচারিত ফটোকার্ডগুলো আসল নয়। সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোও এসব ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, গণমাধ্যমগুলোর ফটোকার্ডের ডিজাইন নকল করে প্রযুক্তির সহায়তায় এসব দাবি সংবলিত ফটোকার্ড তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের স্বার্থে আলোচিত ফটোকার্ডগুলো রিউমর স্ক্যানার পৃথকভাবে যাচাই করেছে।
নয়া দিগন্তের নামে প্রচারিত ফটোকার্ড যাচাই
ফটোকার্ডে উল্লেখ থাকা ০৩ ফেব্রুয়ারি তারিখ ধরে নয়া দিগন্তের ফেসবুক পেজ পর্যালোচনা করে এমন শিরোনামের কোনো ফটোকার্ড পাওয়া যায়নি।তবে একই ছবি ব্যবহার করে ভিন্ন শিরোনামের একটি ফটোকার্ড পাওয়া যায়। ওই ফটোকার্ডের শিরোনামে লেখা রয়েছে, ‘দেশ গড়তে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অংশগ্রহণ চান জাইমা রহমান’। শিরোনাম ছাড়া বাকি সব উপাদানের সঙ্গে আলোচিত ফটোকার্ডটির মিল পাওয়া যায়।
এছাড়া মূল ফটোকার্ডের মন্তব্যঘরে সংযুক্ত বিস্তারিত প্রতিবেদন বা অন্য কোনো মাধ্যমে দাবিকৃত বক্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি।
অর্থাৎ মূল ফটোকার্ডের শিরোনাম সম্পাদনা করেই আলোচিত দাবির ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
বিডি টুডের নামে প্রচারিত ফটোকার্ড যাচাই
ফটোকার্ডে উল্লেখ থাকা ০৩ ফেব্রুয়ারি তারিখ ধরে বিডি টুডের ফেসবুক পেজ পর্যালোচনা করে এমন শিরোনামের কোনো ফটোকার্ড পাওয়া যায়নি।তবে একই ছবি ব্যবহার করে ভিন্ন শিরোনামের একটি ফটোকার্ড পাওয়া যায়। ওই ফটোকার্ডের শিরোনামে লেখা রয়েছে, ‘দেশ গড়তে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অংশগ্রহণ চান জাইমা রহমান’। শিরোনাম ছাড়া বাকি সব উপাদানের সঙ্গে আলোচিত ফটোকার্ডটির মিল পাওয়া যায়।
এছাড়া মূল ফটোকার্ডের মন্তব্যঘরে সংযুক্ত বিস্তারিত প্রতিবেদন বা অন্য কোনো মাধ্যমে দাবিকৃত বক্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি।
অর্থাৎ মূল ফটোকার্ডের শিরোনাম সম্পাদনা করেই আলোচিত দাবির ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
সুতরাং, ‘লাইভ টিভি’ নামের ফেসবুক পেজ থেকে জাইমা রহমানকে জড়িয়ে দুইটি গণমাধ্যমের নামে প্রচারিত আলোচিত ফটোকার্ডগুলো ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
Daily Naya Diganta: Facebook Post
-
bdtoday.net: Facebook Post
-
Zaima Rahman: Facebook Post
-
|