About: http://data.cimple.eu/claim-review/0b08e6f9aea7d068b7ae8e0ca3a9a01ecd0bab0bfc0ebfd6b65d05ad     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • সম্প্রতি ফুটপাতে ময়লার ভাগাড় থেকে একজন বৃদ্ধের উচ্ছিষ্ট কুড়িয়ে খাওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ‘দুর্ভিক্ষের বাংলাদেশ’ এবং ‘বাংলাদেশের অবস্থা’ শীর্ষক ক্যাপশনে ছবিটি পোস্ট করে দাবি করা হচ্ছে, এটি সাম্প্রতিক বাংলাদেশের ছবি। উক্ত দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে ( আর্কাইভ) এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ছবিটি সাম্প্রতিক সময়ের নয় বরং ২০২৩ সালের পুরোনো ছবি। অনুসন্ধানে দেখা যায়, আলোকচিত্রী জিএমবি আকাশের ফেসবুক পেজে রোববার, ৮ ডিসেম্বর, হুবহু একই ছবি পোস্ট করা হয়েছে। একই ছবি তাঁর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টেও শেয়ার করা হয়েছে। পোস্টগুলোর ক্যাপশনে আকাশ উল্লেখ করেছেন, ছবিটি ২০২৩ সালের ১৭ নভেম্বর ধারণ করা হয়েছে। তবে, ছবিটির সত্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। কেউ কেউ দাবি করেছেন, এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি। এ প্রেক্ষিতে, রিউমর স্ক্যানার টিম আলোকচিত্রী জিএমবি আকাশের সঙ্গে যোগাযোগ করে মূল ছবিটি সংগ্রহ করেছে। মূল ছবির মেটাডাটা বিশ্লেষণে নিশ্চিত হওয়া গেছে যে, ছবিটি আসল এবং এটি ২০২৩ সালের ১৭ নভেম্বর তোলা হয়েছে। সুতরাং, বৃদ্ধের উচ্ছিষ্ট খাওয়ার পুরোনো একটি ছবি সাম্প্রতিক দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর। তথ্যসূত্র - জিএমবি আকাশের অফিশিয়াল একাউন্ট –জিএমবি আকাশ - Rumor Scanner’s Analysis - Image Metadata.
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software