About: http://data.cimple.eu/claim-review/0e55ced263e2ac35338d121d9a0f2279341e7299a56c726422987f6f     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে ৫৫ লক্ষ প্রবাসী বাংলাদেশি পোস্টাল ভোট বিডি অ্যাপে ভোটার হয়েছেন বা নিবন্ধন করেছেন এবং এরমধ্যে ৫০ লক্ষ প্রবাসী ভোটার বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভোট দিবেন শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে৷ উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। উক্ত দাবিতে ফেসবুকে টেক্সট আকারে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷ ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আসন্ন নির্বাচনে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে ৫৫ লক্ষ প্রবাসী বাংলাদেশির নিবন্ধন সংক্রান্ত তথ্যটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, পোস্টাল ভোট বিডি রিপোর্টের দেশভিত্তিক নিবন্ধন অনুযায়ী ৭ লাখ ৭২ হাজার ৫৪৬ জন প্রবাসী বাংলাদেশি নিবন্ধন করেছেন। এ বিষয়ে অনুসন্ধানে বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের ‘পোস্টাল ভোটিং আপডেট’ অংশটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার। এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি উক্ত ওয়েবসাইটে হালনাগাদ হওয়া তথ্যের ভিত্তিতে দেখা যায়, জাতীয় নির্বাচন ও গণভোটে ভোট দিতে বাংলাদেশ ও প্রবাস মিলিয়ে মোট ১৫ লক্ষ ৩৩ হাজার ৬৮৪ জন বাংলাদেশি নিবন্ধন সম্পন্ন করেছেন। আর এখন পর্যন্ত ভোট দিয়েছেন ৪ লক্ষ ৯২ হাজার ৪৩৫ জন। এছাড়া, পোস্টাল ভোট বিডি রিপোর্টের দেশভিত্তিক নিবন্ধনের তথ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে নিবন্ধনকারীর সংখ্যা ৭ লক্ষ ৬১ হাজার ১৩৮ জন। বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের নিবন্ধন সংখ্যা বাদ দিলে প্রবাসী বাংলাদেশি নিবন্ধনকারীর সংখ্যা ৭ লাখ ৭২ হাজার ৫৪৬ জন। পরবর্তীতে, এ বিষয়ে একাধিক গণমাধ্যমে (১, ২) প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য পাওয়া যায়। সুতরাং, আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটে ভোট দিতে ৫৫ লক্ষ প্রবাসী ভোটার নিবন্ধিত হয়েছে এবং এর মধ্যে ৫০ লক্ষ জামায়াতকে ভোট দিবে দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা। তথ্যসূত্র পোস্টাল ভোট বিডি – Website - প্রথম আলো – ১ লাখ ৪০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে এসেছে - কালের কণ্ঠ – ৪ লাখ ৫৮ হাজারেরও বেশি প্রবাসীর ভোটদান সম্পন্ন -
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software