About: http://data.cimple.eu/claim-review/12b54f485369f4fca5a9b8ac954d55e9514598bf5dee3cd21815d447     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • সম্প্রতি, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের ছবি ব্যবহার করে তাকে উদ্ধৃত করে ‘যারা গরীবের ৫ কেজি আটা ১০ কেজি চাউলের লোভ সামলাতে পারে না তাদের রাজনীতি ছেড়ে ভিক্ষা করা উচিত’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে। উক্ত প্রতিবেদন প্রকাশ অবধি পোস্টটি ১ লাখ ৯৩ হাজারবার দেখা হয়েছে। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গরিবের চালের লোভ সামলাতে না পারলে রাজনীতি করা উচিত না বলে মন্তব্য করেননি সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই উক্ত মন্তব্যটি তার নামে প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যালোচনা করে দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। পোস্টগুলোতে কোথায়, কবে বা কোন প্রেক্ষাপটে তিনি এমন মন্তব্য করেছেন সে সম্পর্কেও কোনো সুনির্দিষ্ট তথ্য উল্লেখ করা হয়নি। অনুসন্ধানের অংশ হিসেবে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সাম্প্রতিক বক্তব্য, সাক্ষাৎকার ও বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেজে প্রচারিত তথ্য পর্যবেক্ষণ করেও আলোচিত দাবির সত্যতা মেলেনি। সাধারণত সেনাপ্রধানের মতো শীর্ষ পর্যায়ের কোনো ব্যক্তি, বিশেষ করে রাজনৈতিকভাবে স্পর্শকাতর কোনো বিষয়ে মন্তব্য করলে তা গণমাধ্যমে প্রকাশিত হয় এবং বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রেও তা পাওয়া যায়। কিন্তু সেনাপ্রধান রাজনীতি প্রসঙ্গে এমন কোনো মন্তব্য করেছেন বলে কোনো সংবাদমাধ্যমে তথ্য পাওয়া যায়নি। উল্লেখ্য, ২০২০ সালে ২৫ এপ্রিল তৎকালীন দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক তার নিজস্ব ফেসবুকে এক ভিডিও বার্তার মাধ্যমে ‘যারা গরিবের ৫/১০ কেজি চালের লোভ সামলাতে পারে না, নেতাগিরি না করে এইসব চাল চোরদের ভিক্ষা করা উচিত। আমার নির্বাচনি এলাকায় এ ধরনের বিক্ষিপ্ত দুয়েকটি ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে আমরা স্থানীয় প্রশাসন ও আমি নিজে কঠোর হস্তে সেই বিষয়টি দমন করেছি, একটি বিষয় আরও তদন্তের মধ্যে রয়েছে। আমি এবিষয়ে আশ্বস্ত করতে চাই, আমার নির্বাচনি এলাকায় গরিব মানুষের জন্য বরাদ্দকৃত চাল চুরি করে কেউ পার পাবে না। আমি জীবিত থাকা অবস্থায় এইটা হতে দেবো না কখনও।’ বলে মন্তব্য করেন। সুতরাং, সেনাপ্রধান ‘যারা গরীবের ৫ কেজি আটা ১০ কেজি চাউলের লোভ সামলাতে পারে না তাদের রাজনীতি ছেড়ে ভিক্ষা করা উচিত’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 7 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software