About: http://data.cimple.eu/claim-review/1362df850b7748046478d0082f611fc202850ae806e3ca3373c32155     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • সম্প্রতি, ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের বিশ্বকাপ খেলতে না যাওয়াকে কেন্দ্র করে ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুলকে উদ্ধৃত করে ‘ড. ইউনুস বিশ্বমানের প্লেয়ার প্রয়োজনে আমরা আফগানিস্তান-পাকিস্তানের সহায়তায় নতুন বিশ্বকাপ তৈরি করব- ক্রীড়া উপদেষ্টা’ শিরোনামে সংবাদমাধ্যম কালের কণ্ঠের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘ড. ইউনুস বিশ্বমানের প্লেয়ার প্রয়োজনে আমরা আফগানিস্তান-পাকিস্তানের সহায়তায় নতুন বিশ্বকাপ তৈরি করব’ শীর্ষক মন্তব্য করেননি আসিফ নজরুল এবং এরূপ শিরোনামে কালের কণ্ঠও কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। বরং, কালের কণ্ঠের ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে কালের কণ্ঠের লোগো এবং প্রচারের তারিখ হিসেবে ‘২১ জানুয়ারি, ২০২৬’ উল্লেখ পাওয়া যায়। এরই সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ , ওয়েবসাইট এবং ইউটিউব পর্যবেক্ষণ করে গত ২১ জানুয়ারি কিংবা অন্য কোনো তারিখে প্রকাশিত এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। তবে, ‘কালের কণ্ঠ’ এর ফেসবুক পেজে গত ২১ জানুয়ারিতে ক্রীড়া উপদেষ্টা মন্তব্য দাবিতে ‘ভারতীয় বোর্ডের কাছে মাথানত নয়’ শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। কালের কণ্ঠের মূল ফটোকার্ডটিতে ক্রীড়া উপদেষ্টাকে উদ্ধৃত করে ‘ভারতীয় বোর্ডের কাছে মাথানত নয়’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে আসিফ নজরুলকে উদ্ধৃত করে ‘ড. ইউনুস বিশ্বমানের প্লেয়ার প্রয়োজনে আমরা আফগানিস্তান-পাকিস্তানের সহায়তায় নতুন বিশ্বকাপ তৈরি করব শীর্ষক বাক্য লেখা হয়েছে। অর্থাৎ, কালের কণ্ঠের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। মূল ফটোকার্ড সংবলিত কালের কণ্ঠের পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘আইসিসি ভারতীয় বোর্ডের কাছে মাথানত করে আমাদের ওপর চাপ সৃষ্টি করে, অযৌক্তিক শর্ত চাপিয়ে দিলে আমরা তা মানব না। পাকিস্তানে খেলতে যায়নি ভারত, আইসিসি ভেন্যু পাল্টিয়েছে।আমরা অত্যন্ত যৌক্তিক কারণে ভেন্যু পাল্টাতে বলেছি। অযৌক্তিক চাপ তৈরি করে আমাদের ভারতে খেলাতে বাধ্য করা যাবে না।’ সুতরাং, আসিফ নজরুল ‘ড. ইউনুস বিশ্বমানের প্লেয়ার প্রয়োজনে আমরা আফগানিস্তান-পাকিস্তানের সহায়তায় নতুন বিশ্বকাপ তৈরি করব’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে কালের কণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত। তথ্যসূত্র Rumor Scanners analysis - Kalerkantho- Facebook Page - Kalerkantho- Website - Kalerkantho- YouTube - Kalerkhanto- Facebook Post -
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software