About: http://data.cimple.eu/claim-review/13ee15a8ae99d74639cebaf8740a0c857f680e746c74d9ecfee4f20a     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • আসন্ন গণভোটকে ঘিরে “পোস্টাল ব্যালটে হা ভোট না দিলে দিল্লির দালাল বলা মাত্রই বিএনপি নেতার থাপ্পড় খেলেন জামায়াত কর্মী” শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, পোস্টাল ব্যালটে হ্যাঁ কিংবা না ভোট বিতর্কে বিএনপি নেতা কর্তৃক জামায়াত কর্মীকে হেনস্তার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ভারতীয় বিমানসংস্থা ‘ইন্ডিগো’ এর মুম্বাই-কলকাতা-আসামগামী বিমানে হেনস্তার শিকার এই ব্যক্তির নাম হুসেন আহমেদ মজুমদার এবং তিনি ভারতের আসাম রাজ্যের কাছাড় জেলার নিবাসী। প্রচারিত ভিডিওর সঙ্গে বাংলাদেশে গণভোটের কোনো সম্পর্ক নেই। অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যালোচনা করে রিউমর স্ক্যানার। ভিডিওতে উপস্থিত অন্যান্য যাত্রীদের এ ঘটনার প্রতিক্রিয়ায় হিন্দি ভাষায় কথা বলতে শোনা যায় এবং ঐ ব্যক্তিকে থাপ্পড় মারার প্রতিবাদ করতে দেখা যায়। উক্ত তথ্যাবলীর সূত্র ধরে অনুসন্ধানে, ভারতীয় সংবাদমাধ্যম ‘NDTV’ এর ওয়েবসাইটে গত বছরের ০২ আগস্টে আলোচিত ঘটনায় প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, ভারতীয় বিমানসংস্থা ‘ইন্ডিগো’ এর মুম্বাই-কলকাতা-আসামগামী বিমান 6E-2387-তে উক্ত ঘটনাটি ঘটে। হেনস্তার শিকার ব্যক্তির নাম হুসেন আহমেদ মজুমদার। তিনি ভারতের আসাম রাজ্যের কাছাড় জেলার নিবাসী। তিনি মুম্বাই থেকে বিমানে কাছাড় জেলার সদর শিলচরে যাচ্ছিলেন। যাত্রাকালে তার প্যানিক অ্যাটাক হলে বিমানবালারা তাকে বিমান থেকে বের হতে সহায়তা করতে আসেন। এমন সময় অভিযুক্ত ব্যক্তি হুসেনকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরবর্তীতে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে আলোচিত এই ঘটনায় কলকাতার বিধাননগর সিটি পুলিশের ফেসবুক পেজে প্রচারিত একটি বিবৃতিও খুঁজে পাওয়া যায়। বিবৃতিতে বলা হয়, ২০২৫ সালের ০১ আগস্ট ইন্ডিগো বিমানে ঘটা হেনস্তার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ‘Unruly Passenger’ ঘোষণা করে পুলিশে দেওয়া হয় এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি, এই ঘটনায় হেনস্তাকারী ব্যক্তিকে ইন্ডিগো বিমান সংস্থার সকল প্রকার ফ্লাইটে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে তাদের এক্স অ্যাকাউন্টে একটি বিবৃতি প্রচার করা হয়। উল্লেখ্য, একই ভিডিও ব্যবহার করে ভারতে বিমানে মুসলিম ব্যক্তিকে হেনস্তাকারী হিন্দু ধর্মাবলম্বী দাবি করা হয়েছিল। সেসময়ে বিষয়টিকে মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার। প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীরা দেশে ব্যালট পাঠানো শুরু করেছে। সুতরাং, আসন্ন গণভোটকে ঘিরে পোস্টাল ব্যালটে হ্যাঁ কিংবা না ভোট বিতর্কে বিএনপি নেতা কর্তৃক জামায়াত কর্মীকে থাপ্পড় দেওয়ার দাবিটি মিথ্যা। তথ্যসূত্র NDTV: Man Slapped By Co-Passenger On IndiGo Flight Goes Missing, Claims Family - Bidhannagar City Police: Facebook Post - IndiGo: X (Twitter) Post - Prothom Alo: ১ লাখ ৪০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে এসেছে - Rumor Scanner’s Analysis -
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software