About: http://data.cimple.eu/claim-review/1537693184f240f0ba0eae3e73d7154bb4aeb1e04dc457bfd7de7cd7     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • গত ২৬ জানুয়ারি, ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস পালিত হয়। এদিন দিল্লিতে একটি বিশাল কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এরই প্রেক্ষিতে ভারতীয় সৈনিকদের কুচকাওয়াজের দৃশ্য দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে। উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে এবং এখানে। এক্সে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে এবং এখানে। ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন: এখানে। থ্রেডসে প্রচারিত ভিডিও দেখুন: এখানে। লিংকডইনে প্রচারিত ভিডিও দেখুন: এখানে। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভারতীয় সৈনিকদের কুচকাওয়াজের দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারে তৈরি করা একটি ভুয়া ভিডিও। এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যালোচনা করে দেখে রিউমর স্ক্যানার। পর্যালোচনায় ভিডিওটিতে বেশকিছু এআইজনিত অসঙ্গতি লক্ষ্য করা যায়। ভিডিওজুড়ে কয়েক দফা অস্বাভাবিকভাবে গাড়িগুলো উল্টে যেতে দেখা যায়। এছাড়া, উপস্থিত দর্শকদের নড়াচড়া স্বাভাবিকতার সঙ্গে অসামঞ্জস্য লক্ষ্য করা যায়। তাছাড়া, ভিডিওটি পর্যালোচনা করে এতে এআই টুল ‘Sora’ এর ওয়াটারমার্ক দেখতে পাওয়া যায়। Sora মূলত OpenAI-এর তৈরি একটি টেক্সট-টু-ভিডিও এআই মডেল। এটি লেখা থেকে বাস্তবসম্মত ভিডিও ও শব্দ তৈরি করতে পারে। পরবর্তীতে, আলোচিত ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় নির্মিত কিনা তা নিশ্চিত হওয়ার জন্য এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ডিপফেক-ও-মিটারে পরীক্ষা করলে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ। এছাড়াও আরেক এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম হাইভ ডিটেক্টে ভিডিওটি যাচাই করে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯০.৫ শতাংশ। ভারতের আলোচিত এই কুচকাওয়াজের বিষয়ে অনুসন্ধানে জানা যায়, গত ২৬ জানুয়ারি, দেশটির ৭৭তম প্রজাতন্ত্র দিবস পালিত হয়। ১৯৫০ সালের এই দিনেই কার্যকর হয়েছিল ভারতের সংবিধান, যার মাধ্যমে দেশটি একটি সার্বভৌম, গণতান্ত্রিক ও প্রজাতন্ত্রী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। প্রজাতন্ত্র দিবস ঘিরে রাজধানীর বিজয় চক চত্বরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ, বাদ্যযন্ত্র ও পতাকা অবনমনের মাধ্যমে দিনটির সমাপ্তি ঘোষণা করা হয়। তবে, আলোচিত ভিডিওর দৃশ্যের সঙ্গে এই অনুষ্ঠানে ভারতীয় সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজের কোনো মিল নেই। অর্থাৎ, ভারতীয় সৈনিকদের কুচকাওয়াজের দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তায় নির্মিত। তথ্যসূত্র Somoy Tv: ৭৭তম প্রজাতন্ত্র দিবসে সামরিক শক্তি দেখালো ভারত - Indian Express: Republic Day 2026 Parade - Rumor Scanner’s Analysis -
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software