ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়লাভ করে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এরই প্রেক্ষিতে, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির বিজয়ের পর ভারত-বাংলাদেশ সীমান্তের হাকিমপুরে বাংলাদেশি অভিবাসীদের বিশাল ভিড় লক্ষ্য করা গেছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।
এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে হাকিমপুরে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে বাংলাদেশি অভিবাসীদের ভারত ছাড়ার নয়। প্রকৃতপক্ষে, গত বছরের অক্টোবরে পশ্চিমবঙ্গের নদীয়ার ফুনকোতলার শ্যামা পুজো দেখতে আসা মানুষের ভীড়ের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘Neha Mondal’ নামক ভারতীয় কন্টেন্ট ক্রিয়েটরের ফেসবুক অ্যাকাউন্টে গতবছরের ৩০ অক্টোবর ‘ফুলকোতলার শ্যামা মায়ের বিদায় বেলায় 🙏’’ শিরোনামে প্রচারিত একটি লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত লাইভ ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।
পরবর্তীতে, পশ্চিমবঙ্গ পুলিশের এক্স এ্যাকাউন্টে ২০২৫ সালের ২৫ নভেম্বর প্রচারিত একটি পোস্ট থেকে জানা যায়, নেহা মন্ডলের ওই লাইভ ভিডিওটি ব্যবহার করে সেসময় অবৈধ বাংলাদেশী অভিবাসীরা রাজ্য ছেড়ে যাচ্ছে দাবিতে প্রচার চালানো হয়েছিল। তবে পশ্চিমবঙ্গ পুলিশ দাবিটি মিথ্যা বলে নিশ্চিত করে।
সুতরাং, গতবছরের অক্টোবরে পশ্চিমবঙ্গের নদীয়ার ফুনকোতলায় শ্যামা পুজোর ভিডিওকে বিজেপির জয়ের পর বাংলাদেশি অভিবাসীদের ভারত ছাড়ার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
Neha Mondal – Facebook Live
-
West Bengal Police – X Post
-