About: http://data.cimple.eu/claim-review/1a89475942a18e84880b0a852453788580c694866a434747d11d1515     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • গত ১ জুলাই শুরু হওয়া শ্রীলঙ্কার টি-টোয়েন্টি লিগ লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ‘৫০ কোটি টাকাতে ডাম্বুলার হয়ে খেলতে দেশ ছাড়লেন মাহমুদউল্লাহ রিয়াদ’ শীর্ষক শিরোনাম থাম্বনেইলে উল্লেখপূর্বক একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে। আর দাবি করা হয়েছে এলপিএলে ডাম্বুলা সিক্সার্স দলে তার সাথে খেলবেন বাংলাদেশের আরেক ক্রিকেটার শরিফুল ইসলাম। ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন- এখানে (আর্কাইভ)। টিকটকে প্রচারিত ভিডিও দেখুন- এখানে (আর্কাইভ)। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ শ্রীলঙ্কার টি-টোয়েন্টি লিগ লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেলতে দেশ ছাড়েন নি। বরং, কোনো তথ্য প্রমাণ ছাড়ই আলোচিত দাবিটি ইন্টার নেটে প্রচার করা হয়েছে। এছাড়া, বাংলাদেশের আরেক ক্রিকেটার শরিফুল ইসলাম এলপিএলে ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেলবেন শীর্ষক দাবিটিও সত্য নয় বরং তিনি ক্যান্ডি ফ্যালকনসের দলে খেলবেন। অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার। ভিডিও শুরুতে মাহমুদউল্লাহ রিয়াদের একটা বাউন্ডারির মারার ফুটেজ দেখিয়ে দাবি কর হয় একেই বলে চান কপাল মাহমুদউল্লাহ রিয়াদের এবার ** (টাকার পরিমান বলা শব্দটা অস্পষ্ট) কোটি টাকার চুক্তিতে লঙ্কা প্রিমিয়ার লিগ এলপিএল খেলতে দেশ ছাড়লেন রিয়াদ। ভিডিওর বিস্তারিত অংশে এলপিএল লিগে বাংলাদেশি ক্রিকেটারদের অসামঞ্জস্য তথ্য দিয়ে বলা হয় ডাম্বুলার হয়ে খেলবেন শরিফুল ও মাহমুদউল্লাহ রিয়াদ। দাবির সত্যতা যাচাইয়ে মাহমুদউল্লাহ রিয়াদের মাহমুদউল্লাহ রিয়াদের ফেসবুক পেজ, এক্স অ্যাকাউন্ট ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। ‘Dambulla Sixers’ এর ফেসবুক পেজেও এমন কোনো তথ্য পাওয়া যায়নি। কি-ওয়ার্ড সার্চ করে দেশি ও শ্রীলঙ্কার মূলধারর সংবাদমাধ্যম ও ক্রিকেট ভিত্তিক কোনো নির্ভরযোগ্য মাধ্যমেও মাহমুদউল্লাহ রিয়াদ ৫০ কোটিতে লঙ্কা প্রিমিয়ার লিগি এলপিএল খেলতে গেছেন এমন কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া, শরিফুল ইসলামের বিষয়ে জানতে তার ফেসবুক পেজ ‘Shoriful Islam’ পর্যবেক্ষণ করে গত ৩ জুলাই একটি পোস্ট জানা যায় তিনি এলপিএল এর দল ক্যান্ডি ফ্যালকনসের হয়ে খেলতে যাচ্ছেন। ক্যান্ডি ফ্যালকনসের ফেসবুক পেজের পোস্ট থেকেও বিষয়টি নিশ্চিত হওয়া যায়। অর্থাৎ, শরিফুল ইসলাম ডাম্বুলা সিক্সার্সের হয়ে নয় তিনি খেলতে গিয়েছেন ক্যান্ডি ফ্যালকনসের হয়ে। অর্থাৎ, এটা স্পষ্ট যে আলোচিত ভিডিওটি চটকদার থাম্বনেইল ব্যবহার করে এবং নানান অসামঞ্জস্য তথ্য দিয়ে অধিক ভিউ পাওয়ার আশায় তৈরি করা হয়েছে। উল্লেখ্য, এবার এলপিলে ডাম্বুলা সিক্সার্সের হয়ে মোস্তাফিজ ও হৃদয় খেলছেন। এছাড়া, এই প্রতিবেদন প্রকাশ অব্দি মাহমুদউল্লাহ শ্রীলঙ্কার টি-টোয়েন্টি লিগ লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলতে গেছেন এমন কোনো তথ্য নেই। মূলত, ৫০ কোটিতে লঙ্কা প্রিমিয়ার লিগি এলপিএল খেলতে গেছেন মাহমুদউল্লাহ রিয়াদ শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। এবং ভিডিওটিতে মাহমুদউল্লাহ ও শরিফুল একই দলের হয়ে খেলবেন দাবি করা হয়েছে। তবে, রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিগুলো সঠিক নয়। প্রকৃতপক্ষে, চলমান এলপিএলে খেলার জন্য মাহমুদউল্লাহ কোনো দলের সাথেই চুক্তিবদ্ধ হননি। অন্যদিকে শরিফুল ইসলাম ডাম্বুলা সিক্সার্স নয় ক্যান্ডি ফ্যালকনসের হয়ে খেলবেন। সুতরাং, শ্রীলঙ্কার টি-টোয়েন্টি লিগ লঙ্কা প্রিমিয়ার লিগের চলমান আসরে (এলপিএল) ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেলতে গেছেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং তার সাথে একই দলের হয়ে খেলবেন শরিফুল ইসলাম শীর্ষক দাবিগুলো সম্পূর্ণ মিথ্যা। তথ্যসূত্র - Rumor Scanner’s Own Analysis
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software