| schema:text
| - সম্প্রতি, ভারতে এক মুসলমান ব্যক্তি নামাজ পড়তে গিয়ে দেশটির একজন পুলিশ সদস্যের আক্রমণের শিকার হন শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি কোনো বাস্তব ঘটনার দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, ভারতের কতিপয় কনটেন্ট ক্রিয়েটরের স্ক্রিপ্টেড বা সাজানো ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে ‘tushar_gahlot008’ ইউজারনেমের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ০৬ মার্চে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে।
উক্ত অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করলে একই ব্যক্তিদের একইরকম পোশাককে ও দৃশ্যপটে আরো বেশ কয়েকটি ভিডিও (১, ২, ৩) পাওয়া যায়। এছাড়াও, অ্যাকাউন্টটিতে একই ব্যক্তিদের অভিনীত আরো ভিডিও (১, ২, ৩) পাওয়া যায়। একই তরুণীর আরো বেশ কয়েকটি ভিডিও একইরকম দৃশ্যপটে পাওয়া যায়। এছাড়াও, অ্যাকাউন্টটিতে একই তরুণীর অভিনীত আরো ভিডিও পাওয়া যায়। এবং উক্ত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে দেখা যায়, অ্যাকাউন্টটি থেকে নিয়মিত এরকম কনটেন্ট প্রচার করা হয়।
ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটির বিবরণীতে ‘Reel creator’ উল্লেখ করা হয়েছে এবং অ্যাকাউন্টটির ‘অ্যাবাউট’ বিভাগ যাচাই করলে দেখা যায়, অ্যাকাউন্টটি ভারত থেকে পরিচালনা করা হয়।
পরবর্তীতে, Neha Kharb নামক একটি ইউটিউব চ্যানেলেও একই ব্যক্তিদের একইরকম পোশাককে ও দৃশ্যপটে আরো বেশ কয়েকটি ভিডিও (১, ২, ৩) পাওয়া যায়। এছাড়াও, অ্যাকাউন্টটিতে একই ব্যক্তিদের অভিনীত আরো ভিডিও (১, ২, ৩) পাওয়া যায়। এবং উক্ত ইউটিউব চ্যানেলটি পর্যবেক্ষণ করে দেখা যায়, চ্যানেলটি থেকে নিয়মিত এরকম কনটেন্ট প্রচার করা হয়।
ইউটিউব চ্যানেলটির ‘Description’ বিভাগ যাচাই করলে দেখা যায়, চ্যানেলটিতে বিনোদনের উদ্দেশ্যে ভিডিও প্রকাশ করা হয় এবং এটি ভারত থেকে পরিচালনা করা হয়।
অর্থাৎ, উক্ত অ্যাকাউন্টগুলো পর্যবেক্ষণ করে এটা নিশ্চিত যে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি স্ক্রিপ্টেড।
সুতরাং, ভারতের স্ক্রিপ্টেড ভিডিওকে দেশটিতে মুসলমান ব্যক্তি নামাজ পড়তে গিয়ে পুলিশের নির্যাতনের শিকার হওয়ার আসল দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
tushar_gahlot008 – Instagram Post
-
tushar_gahlot008 – Instagram Account
-
Neha Kharb – YouTube Video (1, 2, 3)
-
Neha Kharb – YouTube Channel
-
|