About: http://data.cimple.eu/claim-review/1d0e53bcf05015a190b94a27494238886f2b0a53db62004e237fee68     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • সম্প্রতি, “সদ্য কারামুক্তি পাওয়া যুবলীগ নেতাকে নিয়ে রাজপথে জয় বাংলার মিছিল” শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। উক্ত দাবির ফেসবুক ভিডিও দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কারামুক্ত যুবলীগ নেতাকে নিয়ে জয় বাংলার মিছিল দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২৩ সালে সিলেট মহানগর যুবলীগের একটি বিক্ষোভ মিছিলের ভিডিওকে সম্প্রতি উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে ‘iON TV’ নামক ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ০৯ সেপ্টেম্বরে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়, যার সঙ্গে আলোচিত দাবি সংবলিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে। ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, ২০২৩ সালের ০৮ সেপ্টেম্বরে সিলেট মহানগর যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক রুপম আহমদ এবং সহ-সম্পাদক সাদিকুর রহমান সোহাগের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আলোচিত ভিডিওটি মূলত এই বিক্ষোভ মিছিলেরই দৃশ্যের। পাশাপাশি, ‘Jagoroni Sylhet’ নামক আরেকটি ইউটিউব চ্যানেলে একই বিক্ষোভ মিছিলের ভিন্ন কোণ থেকে ধারণ করা আরেকটি ভিডিও খুঁজে পাওয়া যায়। যা থেকে নিশ্চিত হয়ে বলা যায় যে, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত কোনো বিক্ষোভ মিছিলের নয়। সুতরাং, ২০২৩ সালে সিলেট মহানগর যুবলীগের একটি বিক্ষোভ মিছিলের ভিডিওকে সাম্প্রতিক সময়ে কারামুক্ত যুবলীগ নেতাকে নিয়ে জয় বাংলার মিছিল দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর। তথ্যসূত্র iON TV: YouTube Video - Jagoroni Sylhet: YouTube Video -
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 21 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software