সম্প্রতি, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেন “মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের ভবিষ্যত খুবই ভালো তাঁরা ফিরে আসবে” শীর্ষক মন্তব্যটি করেছেন বলে একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
এছাড়া, উক্ত বক্তব্যটি যুক্ত করে কালের কণ্ঠের একটি ফটোকার্ডও প্রচার হতে দেখা যায়।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
থ্রেডসে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাবেক উপদেষ্টা আওয়ামী লীগের ফিরা আসা নিয়ে এমন কোনো মন্তব্য করেননি বরং, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে এবং কালের কণ্ঠের ফটোকার্ডটিও ভুয়া।
সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন এমন মন্তব্য প্রকাশ্যে করলে তা গণমাধ্যমে প্রচার হতো। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে কালের কণ্ঠের লোগো যুক্ত ফটোকার্ডটির বিষয়ে অনুসন্ধান করা হয়েছে। আলোচিত ফটোকার্ডটিতে কালের কণ্ঠের লোগো এবং প্রকাশের তারিখ হিসেবে ০৩ এপ্রিল ২০২৬ উল্লেখ রয়েছে।
উক্ত সূত্র ধরে অনুসন্ধানে, কালের কণ্ঠের ফেসবুক পেজে এসংক্রান্ত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এমনকি কালের কণ্ঠের ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও এসংক্রান্ত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি।
এছাড়া, কালের কণ্ঠের ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডে থাকা ফন্টের অমিল রয়েছে।
পরিশেষে আলোচিত দাবিটির বিষয়ে জানতে এম সাখাওয়াত হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি এমন মন্তব্য কখনোই করেননি বলে রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেন।
সুতরাং, এম সাখাওয়াত হোসেন “মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের ভবিষ্যত খুবই ভালো তাঁরা ফিরে আসবে।” শীর্ষক মন্তব্যটি করেছেন দাবিটি সম্পূর্ণ মিথ্যা এবং উক্ত দাবিতে প্রচারিত কালের কণ্ঠের ফটোকার্ডটিও ভুয়া।
তথ্যসূত্র
Kaler Kantha- Facebook Page
-
Kaler Kantha- Website
-
Kaler Kantha- Youtube Channel
-
M. Sakhawat Hussain- Statement
-