About: http://data.cimple.eu/claim-review/1ead9bf81e1328765c7822b8f4ebc77e96ecf1cef10ed214d62ee024     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরীর বিষয়ে সম্প্রতি প্রকাশিত একটি গণমাধ্যমের খবরে দাবি করা হয়, ০২ ফেব্রুয়ারি তাঁর জন্মদিন। উক্ত গণমাধ্যমসহ ইন্টারনেটের আরো কতিপয় মাধ্যমে দাবি করা হচ্ছে, ‘মিজানুর রহমান চৌধুরী ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মন্ত্রী সভায় তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।’ উক্ত দাবিতে গণমাধ্যমের প্রতিবেদন দেখুন নিউজজি২৪। মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া’তেও তাঁর মন্ত্রিত্ব বিষয়ক দাবিটি প্রচার করা হয়েছে। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মিজানুর রহমান চৌধুরীর জন্মদিন ০২ ফেব্রুয়ারি নয় বরং ২০০৬ সালের উক্ত তারিখে তিনি মৃত্যুবরণ করেন। তাছাড়া, ১৯৭৩ সালের মন্ত্রিসভায় তিনি তথ্য মন্ত্রণালয়ের নয়, দায়িত্বে ছিলেন সাহায্য ও পুনর্বাসন মন্ত্রণালয়ের। এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার ওয়েবসাইটে ২০২১ সালের ০২ ফেব্রুয়ারি মিজানুর রহমান চৌধুরীর মেজ ছেলে আমানুল্লাহ মিজান রাজুর স্ত্রী বেনজির চৌধুরী আইভির লেখা একটি কলাম খুঁজে পাওয়া যায়। কলামে তিনি লিখেছেন, ২০০৬ সালের ০২ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরী মারা যান। তাছাড়া, ২০০৬ সালের ০৩ ফেব্রুয়ারি আরেক জাতীয় দৈনিক The Daily Star পত্রিকার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, আগের দিন অর্থাৎ ০২ ফেব্রুয়ারি মিজানুর রহমান চৌধুরী রাজধানীর বারডেম হাসপাতালে মারা যান৷ একই প্রতিবদন থেকে জানা যাচ্ছে, তিনি ১৯২৮ সালের ১৯ অক্টোবর চাঁদপুরে জন্মগ্রহণ করেন। অর্থাৎ, এটা নিশ্চিত যে, ২০০৬ সালের ০২ ফেব্রুয়ারি জনাব মিজানুর রহমান চৌধুরীর জন্মদিন ছিল না৷ পরবর্তী অনুসন্ধানে বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত বাংলাদেশে এ পর্যন্ত গঠিত মন্ত্রিপরিষদের তালিকা পর্যবেক্ষণ করে ১৯৭৩ সালের মন্ত্রিসভার তালিকাটি খুঁজে পাওয়া যায়। উক্ত তালিকায় সাহায্য ও পুনর্বাসন মন্ত্রী হিসেবে মিজানুর রহমান চৌধুরীর নাম উল্লেখ রয়েছে। তিনি ১৯৭৩ সালের ১৬ মার্চ থেকে একই বছরের ১৭ মে পর্যন্ত উক্ত পদে দায়িত্ব পালন করেন। তবে ১৯৭২ সালে বঙ্গবন্ধুর প্রথম মন্ত্রিসভায় তিনি তথ্য ও বেতারমন্ত্রী ছিলেন। এছাড়াও ‘মুক্তিযুদ্ধ ই আর্কাইভ’ এর ওয়েবসাইটে ‘বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ (১৯৭৩ – ১৯৭৫)’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনেও মিজানুর রহমান চৌধুরীর বিষয়ে একই তথ্য উল্লেখ পাওয়া যায়। আরো নিশ্চিত হতে মুক্তিযুদ্ধ ভিত্তিক আর্কাইভ ‘সংগ্রামের নোটবুক’ এর সহায়তায় মূলধারার গণমাধ্যম ইত্তেফাকের ১৯৭৩ সালের ১৭ মার্চ প্রিন্ট সংস্করণের প্রথম পাতায় আগের দিন মন্ত্রিসভার শপথ সংক্রান্ত খবর প্রকাশিত হওয়ার তথ্য পাওয়া যায়। উক্ত দিনের পত্রিকাটিতে ‘কার কোন দফতর’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, মিজানুর রহমান চৌধুরী ১৯৭৩ সালে গঠিত মন্ত্রিসভায় সাহায্য ও পুনর্বাসন মন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। মূলত, সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরীর বিষয়ে সম্প্রতি প্রকাশিত একটি গণমাধ্যমের খবরে দাবি করা হয়, ০২ ফেব্রুয়ারি তাঁর জন্মদিন এবং গণমাধ্যমসহ উইকিপিডিয়ায় দাবি করা হয়, তিনি ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মন্ত্রিসভায় তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। কিন্তু রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দাবিগুলো সঠিক নয়। ০২ ফেব্রুয়ারি তাঁর জন্মদিন নয়, ২০০৬ সালের এই তারিখে তিনি মৃত্যুবরণ করেন। তাছাড়া, মিজানুর রহমান চৌধুরী ১৯৭৩ সালে গঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মন্ত্রিসভায় সাহায্য ও পুনর্বাসন মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। তবে, ১৯৭২ সালে বঙ্গবন্ধুর প্রথম মন্ত্রিসভায় তিনি তথ্য ও বেতারমন্ত্রী ছিলেন। সুতরাং, সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরীর জন্মদিন ০২ ফেব্রুয়ারি এবং ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবের মন্ত্রিসভায় তিনি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন শীর্ষক দাবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর। তথ্যসূত্র - Cabinet Portal: Publication - Bangladesh Liberation War Archive: বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ (১৯৭৩ – ১৯৭৫) - Ittefaq: কার কোন দফতর - Jugantor: বাবাকে প্রতিটি মুহূর্তে অনুভব করি - Daily Star: Mizan Chy passes away - Rumor Scanner’s Own Analysis
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software