About: http://data.cimple.eu/claim-review/1eed81d3d6323697abd63432de4460f6dec2817a353c9d3bedad887f     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • গতকাল ১৯ মে থেকে দেশিয় নানা গণমাধ্যমে দাবি প্রচার করা হচ্ছে, ‘দেশে শিশুদের মধ্যে হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদফতর ও এর আওতাধীন সব স্বাস্থ্য প্রতিষ্ঠানের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।’ এরূপ দাবিতে গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন : সময় টিভি, চ্যানেল২৪, আরটিভি, এনটিভি, একুশে টিভি, বাংলাভিশন, বৈশাখী টিভি, দীপ্ত টিভি, কালের কণ্ঠ, দেশ রূপান্তর, বাংলাদেশ প্রতিদিন, ইত্তেফাক, যায়যায়দিন, ডেইলি সান, মানবকণ্ঠ, খবর সংযোগ, ঢাকা ট্রিবিউন, ঢাকা টাইমস, ঢাকা মেইল, বণিক বার্তা, ভিউজ বাংলাদেশ, ঠিকানা নিউজ, এশিয়া পোস্ট, ফেস দ্যা পিপল, বিডি টুডে, সোনালী নিউজ, ভোরের দর্পণ, ভোরের ডাক, সংবাদ, রেডিও টুডে, জাস্ট নিউজ বিডি, লাস্ট নিউজ বিডি, এশিয়ান টিভি অনলাইন, আমার সংবাদ, দৈনিক শিক্ষা, দেশে বিদেশে, এফএনএস২৪, বাংলা অ্যাফেয়ার্স, কর্পোরেট সংবাদ, বাংলা বার্তা, সিটিজেন ভয়েস, আয়না নিউজ, ডেইলি ডেসটিনি, বাংলাপ্রেস২৪, দৈনিক পাঞ্জেরী, আজকের প্রত্যাশা, বাংলা পোস্ট, ওয়ান নিউজ এক্সপ্রেস, সবুজ দিন। এরূপ দাবিতে গণমাধ্যমের ফেসবুক পেজে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে। এরূপ দাবিতে গণমাধ্যমের ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে। এরূপ দাবিতে গণমাধ্যমের এক্স অ্যাকাউন্টে প্রচারিত পোস্ট দেখুন এখানে। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, হামের কারণে স্বাস্থ্য প্রতিষ্ঠানের সব ছুটি বাতিলের কোনো অফিস আদেশ গত ১৯ মে দেওয়া হয়নি। প্রকৃতপক্ষে গত ২ এপ্রিলের পুরোনো অফিস আদেশ সাম্প্রতিক দাবিতে প্রচার করা হচ্ছে। এ বিষয়ে অনুসন্ধানে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট পর্যবেক্ষণ করলে গত ১৯ মে তারিখে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত আলোচিত দাবির অনুরূপ কোনো বিজ্ঞপ্তি/অফিস আদেশ পাওয়া যায়নি। গত ১৯ মে তারিখে ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিগুলো পর্যালোচনা করলে একটি বিজ্ঞপ্তিতে ছুটি সংক্রান্ত বিষয়ের উল্লেখ পাওয়া যায়। এ বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তিটি খুললে তাতে বিজ্ঞপ্তিটি স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. আবু হোসেন মোঃ মঈনুল আহসান এর স্বাক্ষরিত দেখা যায়। বিজ্ঞপ্তিতে ঈদ-উল-আযহা ২০২৬ এর ছুটির সময়ে (২৫/০৫/২০২৬খ্রি. থেকে ৩১/০৫/২০২৬খ্রি.) হাসপাতাল সমূহে চিকিৎসা সেবা ব্যবস্থাপনার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মস্থলে পর্যাপ্ত জনবল ও চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য ঈদের আগে ও পরে সমন্বয় করে জনবলকে পর্যায়ক্রমে ছুটি দেওয়া যেতে পারে। প্রতিষ্ঠান প্রধান নিরবচ্ছিন্ন জরুরী চিকিৎসা কার্যক্রম ও জনস্বার্থকে প্রাধান্য দিয়ে ছুটি মঞ্জুর করবেন। সিভিল সার্জন, বিভাগীয় পরিচালক-কে অবহিত করে শুধু মাত্র ঈদের ছুটিকালীন সময়ে নিজ জেলার মধ্যে অতি প্রয়োজনীয় জনবল সমন্বয় করতে পারবেন। ছুটি শুরু হবার পূর্বেই ছুটিকালীন সময়ের জন্য পর্যাপ্ত ঔষধ, আইভি ফ্লুইড, কেমিক্যাল রি-এজেন্ট, সার্জিক্যাল সামগ্রী মজুদ ও তাৎক্ষণিক ভাবে সরবরাহের ব্যবস্থা রাখতে হবে। এছাড়াও, বিজ্ঞপ্তিতে ছুটিকালীন সময়ে কী করতে হবে বা কীভাবে করতে হবে এ বিষয়ে আরো নানা নির্দেশনা পাওয়া যায়। তবে উপরোক্ত বিজ্ঞপ্তির কোথাও হামের কারণে স্বাস্থ্য প্রতিষ্ঠানের সব ছুটি বাতিলের কোনো উল্লেখ পাওয়া যায়নি। তবে অনুসন্ধানে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে গত ২ এপ্রিলে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত একটি অফিস আদেশ পাওয়া যায়। অফিস আদেশটিতে বলা হয়েছিল, ‘শিশুদের মাঝে হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় আপদকালীন সময়ে নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবা ও হামের ভ্যাকসিন প্রদানের সুবিধার্থে স্বাস্থ্য অধিদপ্তর ও অধিদপ্তরাধীন সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত সর্বস্তরের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের ছুটি (অর্জিত ছুটি ও নৈমিত্তিক ছুটি) এতদ্বারা স্থগিত/বাতিল করা হলো।’ অর্থাৎ, গত ২ এপ্রিলের উক্ত অফিস আদেশের সাথে গত ১৯ মে তারিখের অফিস আদেশ দাবিতে প্রচারিত সংবাদের ভাষাগত ও বিষয়ের মিল পাওয়া যায়। এছাড়াও, অনুসন্ধানে আলোচিত অফিস আদেশটির বিষয়ে সেসময় গত ৩ এপ্রিলে দেশিয় নানা মূলধারার গণমাধ্যম ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশ হতে দেখা যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে পুরোনো এই অফিস আদেশটিকেই গত ১৯ মে তারিখের দাবিতে প্রচার করা হচ্ছে। এ বিষয়ে রিউমর স্ক্যানার টিম স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমীর সাথে যোগাযোগ করে। তিনি জানান যে হামের কারণে স্বাস্থ্য প্রতিষ্ঠানের সব ছুটি বাতিলের এরূপ কোনো অফিস আদেশে অতি সম্প্রতি স্বাক্ষর করেননি। সুতরাং, হামের কারণে স্বাস্থ্য প্রতিষ্ঠানের সব ছুটি বাতিলের গত ২ এপ্রিলের পুরোনো অফিস আদেশকে গত ১৯ মে তারিখের অফিস আদেশ দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 10 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software