About: http://data.cimple.eu/claim-review/1ff1120ecdf519a5d76d8df269e0d2a96ea6eacd3fe1f20a221c6714     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • সম্প্রতি, বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভি’র সূত্র ব্যবহার করে ‘শেখ হাসিনাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়েছে মোদি সরকার!’ শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়েছে মোদি সরকার দাবিটি সঠিক নয় এবং সময় টিভিও এমন কোনো সংবাদ প্রকাশ করেনি বরং, গুজব ছড়ানোর উদ্দেশ্যে আলোচিত দাবিটি সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে। অনুসন্ধানের শুরুতে ‘শেখ হাসিনাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়েছে মোদি সরকার!’ দাবিতে সময় টিভি কোনো সংবাদ প্রকাশ করেছে কিনা সে বিষয়ে জানতে সময় টিভি’র ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল পর্যবেক্ষণ করে এ বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তবে, পর্যবেক্ষণে গত ২৪ আগস্ট সময় টিভি ‘ভারতে থাকার সময় ফুরিয়ে আসছে শেখ হাসিনার’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটিতে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনের বরাত দিয়ে উল্লেখ করা হয়, ‘যেহেতু হাসিনার লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে; তাই (নিয়ম অনুযায়ী) তার ভারতে অবস্থানের সময় ফুরিয়ে আসছে। কারণ ভারতীয় ভিসা নীতি অনুযায়ী কূটনৈতিক (লাল) বা অফিসিয়াল পাসপোর্টধারী বাংলাদেশি নাগরিকরা ভারতে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন। তবে তা ৪৫ দিনের জন্য। তার মানে সর্বোচ্চ ৪৫ দিন সেখানে অবস্থান করতে পারবেন হাসিনা। শনিবার (২৪ আগস্ট) হাসিনার ভারতে অবস্থানের ২০ দিন পূর্ণ হয়েছে; এই হিসাবে আইনগতভাবে তার ভারতে থাকার সময় ফুরিয়ে আসছে।’ পরবর্তীতে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে হিন্দুস্থান টাইমেসের ‘Clock ticking on Sheikh Hasina’s India stay after Bangladesh revokes her diplomatic passport?’ প্রতিবেদনটি পাওয়া যায়। উক্ত প্রতিদেনেও আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। উল্লেখ্য, গণমাধ্যম প্রতিবেদন অনুযায়ী গত ২২ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ প্রজ্ঞাপন জারির মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী, মন্ত্রী, উপদেষ্টা ও সংসদ সদস্যদের (এমপি) জন্য বরাদ্দকৃত সব কূটনৈতিক (লাল) পাসপোর্ট বাতিল করেছে। এছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে অন্য কোনো দেশীয় বা আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। সুতরাং, সময় টিভি’র নাম ব্যবহার করে ‘শেখ হাসিনাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়েছে মোদি সরকার!’ দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর। তথ্যসূত্র - সময় টিভি: ভারতে থাকার সময় ফুরিয়ে আসছে শেখ হাসিনার - Hindustan Times: Clock ticking on Sheikh Hasina’s India stay after Bangladesh revokes her diplomatic passport? - দ্য ডেইলি স্টার: সাবেক প্রধানমন্ত্রী-মন্ত্রী-এমপিদের লাল পাসপোর্ট বাতিল - Rumor Scanner’s Own Analysis
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software