| schema:text
| - সম্প্রতি ডাকসু কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়াকে উদ্ধৃত করে ‘হিজাব হচ্ছে সমাধান: নিজেকে পর্দা দিয়ে ঢেকে ফেলুন….তখন কে বে”শ্যা বলল আর কে প”তি’তা বলল তা আপনার গায়ে এসে পড়বে না’ শিরোনামে তার ছবিযুক্ত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।
এই দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ডাকসু সদস্য রাফিয়া পর্দা নিয়ে এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই একটি সার্কাজম পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া দাবিটিকে আসল মন্তব্য দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। পরবর্তীতে, রাফিয়ার ফেসবুক প্রোফাইল খতিয়ে দেখলেও এমন কোনো মন্তব্যের প্রমাণ পাওয়া যায় না। বরং দেখা যায়, তিনি ৪ঠা ফেব্রুয়ারি এই আলোচিত ফটোকার্ডের বিষয়ে প্রতিবাদ জানিয়ে ফেসবুক একটি পোস্ট দিয়েছেন।
তিনি তার ওই ফেসবুক পোস্টে বলেন, বিশ্ব হিজাব দিবস নিয়ে গরম টিভি আমার নামে একটা ফটোকার্ড চালায় দিসে। অতি নিম্ন-মানের একটা মন্তব্য দিয়ে বানানো, কস্মিনকালেও এধরণের বাক্য আমার মুখে তো দূরের কথা, মনেও আসে নাই। এই জিনিস দেখলাম আবার আপনারা অনেকে বিশ্বাসও করতেসেন। জেনজির যুগে এ আবার কী ধরণের বুমার্স আচরণ
উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি জামায়াত আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক হলে বিবিসি বাংলা একটি সংবাদ প্রকাশ করে বলেন, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের বিষয়ে করা একটি পোস্ট নিয়ে তুমুল শোরগোলের জন্ম দেয়। তবে, পরবর্তীতে জামায়াতে ইসলাম জানিয়েছে যে, ওই অ্যাকাউন্টটি শনিবার (৩১ জানুয়ারী) বিকেলে কিছুক্ষণের জন্য হ্যাক হয়েছিল এবং সেই সময়ের মধ্যেই ওই পোস্টটি করা হয়েছে।
রাফিয়ার পোস্টে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে ‘Gorom Tv’ নামের একটি ফেসবুক পেজে গত ১লা ফেব্রুয়ারি আলোচিত ফটোকার্ডটি প্রথমে পোস্ট হতে দেখা যায়।
‘Gorom Tv’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, “পেজর সমস্ত খবর ব্যঙ্গ ও বিনোদনের জন্য তৈরি। এটি কোনো বাস্তব বা প্রকৃত খবররে পেজ না।’ এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে কোনো নির্ভরযোগ্য সূত্র ছাড়া এরূপ আরো নানা পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে, প্রকৃতপক্ষে পেজটি কোনো আসল সংবাদমাধ্যম নয়।
সুতরাং, পর্দা নিয়ে ডাকসু সদস্য রাফিয়ার নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
Umma Uswatun Rafia – Facebook profile
-
Umma Uswatun Rafia – Facebook post
-
BBC Bangla – কর্মজীবী নারীদের বিষয়ে পোস্ট নিয়ে শোরগোল, এক্স অ্যাকাউন্ট হ্যাকের দাবি জামায়াতের
-
Rumor Scanner’s analysis
-
|