About: http://data.cimple.eu/claim-review/268eb8badae1ad787ca23a4397c8b50900eb6fa3958eb64ef0f8c9b6     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • গত ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর ফাইনাল ম্যাচে বার্বাডোজের ব্রিজটাউনের কেনসিংটন ওভালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো ক্রিকেটের টি টোয়েন্ট ফরম্যাটের বিশ্ব আসরের শিরোপা জিতেছে ভারত। ম্যাচ পরবর্তী সময়ে ম্যাচটিতে ডেভিড মিলারের আউট নিয়ে সামাজিক মাধ্যমে হয়েছে নানা বিতর্ক। এরই প্রেক্ষিতে, ‘বিরাট কোহলিকে লাইভে এনে চরম অপমান করলেন তামিম ইকবাল ! এভাবে চুরি করে বিশ্বকাপ জেতা ঠিক হয়নি’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও শর্টভিডিও প্লাটফর্ম টিকটকে প্রচার করা হয়েছে। টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন- এখানে (আর্কাইভ)। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সম্প্রতি শেষ হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারতের শিরোপা জিতার পর বাংলাদেশের ক্রিকেটার তামিম ইকবাল ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলিকে নিয়ে কোনো লাইভেই আসেননি এবং কোহলি অপমান করে কোথাও কোনো মন্তব্যও করেননি বরং, ২০২০ সালে কোহলি ও তামিম ইকবালের একটি লাইভ ভিডিওর ফুটেজ ব্যবহার করে উক্ত দাবিটি প্রচার করা হয়েছে। অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে তামিম ইকবাল ও বিরাট কোহলির লাইভে কথা বলার একটি ভিডিও দেখিয়ে একজন উপাস্থাপক বলেন, “ভাই আপনারা তো চুরি করে বিশ্বকাপ জিতলেন। বিরাট কোহলিকে লাইভে নিয়ে চরম অপমান করলেন তামিম ইকবাল” এবং ভিডিওটির বিস্তারিত অংশে ডেভিড মিলারের আউটে ক্যাচ ধরার সময় পা বাউন্ডারি লাইনের সাথে স্পর্শ করেছিল উল্লেখ করে বলা হয়, ভারতের এমন জয়ের পর বিরাট কোহলিকে লাইভে এনে তামিম ইকবাল বলেন ভাই আপনারা তো চুরি করে বিশ্বকাপ জিতলেন, অনুভুতি কেমন? এই প্রশ্ন শুনে হাসতে শুরু করেন বিরাট কোহলি। তবে ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। অনুসন্ধানে,তামিম ইকবাল ও বিরাট কোহলির এই ভিডিওর ফুটেজটি তামিম ইকবালের ইউটিউব চ্যানেল ‘Tamim Iqbal’-এ ২০২০ সালের ১৮ মে ‘#TI28 Tamim Iqbal Live with Virat Kohli’ শীর্ষক শিরোনামে প্রচারিত একটি লাইভ ভিডিওতে খুঁজে পাওয়া যায়। ভিডিওটি থেকে জানা যায়, মূলত করোনাকালীন সময় তামিম ইকবাল কোহলিকে নিয়ে তার ইউটিউব চ্যানেলে উক্ত লাইভ ভিডিওটি প্রচার করেন। লাইভে তারা সেসময়ের করোনা পরিস্থিতি এবং ক্রিকেটের নানা বিষয় নিয়ে আলোচনা করেন। যার সাথে আলোচিত দাবির কোনো প্রকার সম্পর্ক নেই। এছাড়া, সম্প্রতি বিরাট কোহলিকে লাইভে এনে তামিম ইকবালকে কোনো অপমানসূচক মন্তব্য করতে দেখা যায়নি। মূলত, গত ২৯ জুন শ্বাসরুদ্ধকর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটের বিশ্ব আসরের শিরোপা জিতেছে ভারত। সেই ম্যাচের ডেভিড মিলারের আউট নিয়ে সামাজিক মাধ্যমে হয়েছে নানা বিতর্ক। এরই পেক্ষিতে, ‘বিরাট কোহলিকে লাইভে এনে চরম অপমান করলেন তামিম ইকবাল ! এভাবে চুরি করে বিশ্বকাপ জেতা ঠিক হয়নি’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও শর্টভিডিও প্লাটফর্ম টিকটকে প্রচার করা হয়েছে। তবে, রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, করোনাকালীন সময়ে ক্রিকেটার তামিম ইকবাল তার ইউটিউব চ্যানেলে বিভিন্ন সময় বিভিন্ন ক্রিকেটারদের নিয়ে লাইভে এসে নানা বিষয়ে আড্ডা দিতেন। এরই প্রেক্ষিতে তিনি কোহলিকে নিয়েও তার ইউটিউব চ্যানেলে একটি লাইভ করেন। সম্প্রতি, উক্ত লাইভ ভিডিওর ফুটেজ সংগ্রহ করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। সুতরাং, বিরাট কোহলিকে লাইভে এনে চরম অপমান করলেন তামিম ইকবাল শীর্ষক দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা। তথ্যসূত্র - Tamim Iqbal Youtube: #TI28 Tamim Iqbal Live with Virat Kohli - Rumor Scanner Own Analysis
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software