About: http://data.cimple.eu/claim-review/2a65f4b6f29e336a1417ad0b31cba6f2d753bd1b754f4a6b2436a05d     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • চলমান ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, ভারতের একটি ড্রোন কারখানায় আগুন লেগেছে, যেখান থেকে ইসরায়েলের জন্য হাজার হাজার ড্রোন তৈরি হয়। ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। থ্রেডসে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ভারতে ইসরায়েলের জন্য ড্রোন তৈরির কোনো কারখানায় আগুন লাগার ঘটনার নয়। প্রকৃতপক্ষে, দেশটির রাজধানী দিল্লির একটি মাছের বাজারে আগুন লাগার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম ‘ET NOW’ এর এক্স অ্যাকাউন্টে গত ১২ মার্চ প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে। উক্ত ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, এটি নয়াদিল্লির উত্তম নগর এলাকার মাছের বাজারে আগুন লাগার ভিডিও। এ বিষয়ে আরো অনুসন্ধান করে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের ওয়েবসাইটে গত ১২ মার্চ প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন পশ্চিম দিল্লির উত্তম নগরের কাছে মাটিয়ালায় একটি মাছের বাজারে ভয়াবহ আগুন লাগে। দিল্লি ফায়ার সার্ভিসের (ডিএফএস) কর্মকর্তার বরাতে বলা হয়, মাটিয়ালার মাছের বাজারে আগুনে তখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে আগুন নেভানোর কাজ চলছিল। পুলিশের বরাতে বলা হয়, আগুনে আশেপাশের কিছু দোকান ও কয়েকটি ঝুপড়ি পুড়ে গেছে। প্রাথমিকভাবে, শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। সেসময় এবিষয়ে অন্যান্য গণমাধ্যমগুলোও সংবাদ (১, ২, ৩) প্রকাশ করে। সুতরাং, দিল্লিতে মাছের বাজারে আগুন লাগার ভিডিওকে ভারতে ইসরায়েলের ড্রোন তৈরির কারখানায় আগুনের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। তথ্যসূত্র ET NOW – X Post - The Indian Express – Massive fire breaks at Fish Market near Uttam Nagar, fire fighting operation underway -
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 10 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software