About: http://data.cimple.eu/claim-review/2ac09d68e8998ac63601ee92e0a50d42eaada8075ffd81532518abe1     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • আসন্ন ঈদকে কেন্দ্র করে রেলস্টেশনগুলোতে ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে। নিরাপদ ও তুলনামূলক স্বস্তিদায়ক ভ্রমণের জন্য অনেকেই ট্রেনকে বেছে নেন। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার সময় যাত্রীবাহী ট্রেন উল্টে যায়, শত শত যাত্রী আহত হয় ও মারা যায়, দোয়া করবেন’ শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও প্রচার করা হয়েছে। ভিডিওটিতে দুইটি ট্রেন বগিকে লাইনচ্যুত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পাশাপাশি ঘটনাস্থলে অসংখ্য মানুষকে দাঁড়িয়ে থাকতে ও চলাফেরা করতে দেখা যায়। উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভিডিওটি তৈরি করা হয়েছে। আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে জাতীয় গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রে এমন কোনো ভিডিওর অস্তিত্ব পাওয়া যায়নি। এ বিষয়ে আরও অনুসন্ধানে দেখা যায়, গত ১৫ মার্চ ‘VIRAL BD REELS’ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি প্রচার করা হয়। পেজটির পরিচিতি অংশে উল্লেখ রয়েছে, ‘আমাদের পেইজে সকল ফটো এবং ভিডিও এআই দিয়ে তৈরি করা হয়। যার কোন কিছুই বাস্তব নয়। সবকিছু মনগড়া এবং কাল্পনিক। ফটো কিংবা ভিডিও কেহই সিরিয়াসলি নিবেন না প্লিজ।’ পরবর্তীতে ভিডিওটি বিশ্লেষণ করে এতে একাধিক অসঙ্গতি লক্ষ্য করা যায়, যা সাধারণত এআই-নির্মিত ভিডিওতে দেখা যায়। বিষয়টি নিশ্চিত করতে হাইভ ডিটেক্ট নামের এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্মে ভিডিওটি যাচাই করলে জানা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ।অর্থাৎ, ভিডিওটি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি। সুতরাং, ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার সময় যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনায় শত শত মানুষ আহত ও নিহত হয়েছেন দাবিতে প্রচারিত ভিডিওটি এআই প্রযুক্তির সহায়তায় নির্মিত। তথ্যসূত্র Rumor Scanner’s analaysis Hive detect
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 10 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software