সম্প্রতি,ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নকে উদ্ধৃত করে ‘জনগণ প্রধানমন্ত্রী তারেক রহমানের কারণে তিন বেলা ভাত খেতে পারছে’ শীর্ষক মন্তব্য সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।
এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘জনগণ প্রধানমন্ত্রী তারেক রহমানের কারণে তিন বেলা ভাত খেতে পারছে’ শীর্ষক মন্তব্য করেননি রবিউল ইসলাম নয়ন । প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে, ‘Torbhon TV’ নামের একটি ফেসবুক পেজে গত ১২ মার্চ আলোচিত ফটোকার্ডটি প্রথম পোস্ট হতে দেখা যায়।
‘Torbhon TV’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজটির বায়োতে ‘This page has been created for entertainment purpose only. Please don’t take any post as serious. এ পেজটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, দয়া করে কোন পোস্ট সিরিয়াসলি নিবেন না আমরা শুধুমাত্র সমসাময়িক নিউজ গুলো সারকাজম আকারে প্রকাশ করি।’ শীর্ষক লেখা দেখা যায়।
এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায় (১, ২, ৩)। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
সুতরাং, রবিউল ইসলাম নয়ন ‘জনগণ প্রধানমন্ত্রী তারেক রহমানের কারণে তিন বেলা ভাত খেতে পারছে’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
Torbhon TV – Facebook Post
-
Rumor Scanner’s analysis
-