| schema:text
| - সম্প্রতি, ঢাবি শিক্ষিকা শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী) “বৈশাখী শব্দটি ভারতীয়। বৈশাখী মেলার নাম পরিবর্তন করে ‘শহীদ হাদি মেলা’ রাখার প্রস্তাব জানাই” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একাধিক ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
টিকটকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘বৈশাখী শব্দটি ভারতীয়। বৈশাখী মেলার নাম পরিবর্তন করে ‘শহীদ হাদি মেলা’ রাখার প্রস্তাব জানাই’ শীর্ষক মন্তব্য করেননি শেহরীন আমিন ভূঁইয়া মোনামী। প্রকৃতপক্ষে, একাধিক স্যাটায়ার পেজের ব্যাঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া দাবিটিকে বাস্তব দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রেও আলোচিত দাবিতে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।পরবর্তীতে এ সংক্রান্ত দাবির সূত্রপাত অনুসন্ধানে জানা যায়, ‘দৈনিক মোল্লার দেশ’ নামের একটি ফেসবুক পেজে ৫ এপ্রিল আলোচিত ফটোকার্ডটি পোস্ট করা হয়। ‘দৈনিক মোল্লার দেশ’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের ধরনে উল্লেখ পাওয়া যায়, ‘এটি একটি স্যাটায়ার ও প্যারোডি বা ব্যঙ্গানুকরণ পেজ।’
এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পেজটিতে রয়েছে। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
একই দাবিতে টিকটকে প্রচারিত আরেকটি পোস্ট পর্যবেক্ষণ করেও দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে, মূলধারার গণমাধ্যম ‘বাংলাভিশন’ এর লোগোর আদলে তৈরি, ‘গজবভিশন’ নামের একটি ফেসবুক পেজে গত ৬ এপ্রিল আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।
‘গজবভিশন’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে ‘শুধু বিনোদনের জন্য! সমসাময়িক খবর ব্যঙ্গ-সারকাজমে উপস্থাপন। সিরিয়াস হবেন না।’ শীর্ষক বাক্যের উল্লেখ পাওয়া যায়। এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায় (১, ২)। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
উল্লেখ্য, ঢাবির শিক্ষিকা শেহরীন আমিন ভূঁইয়ার এক ফেসবুক পোস্টে বলেন, ‘I simply do not understand the obsession of these people with my face !!!! মানেহ, যা তা!!!!! These Daily Mollar nuisance will make absurd photo cards and some imbeciles will actually believe these and have the audacity of asking me if I said so or not !!’
সুতরাং, ‘বৈশাখী শব্দটি ভারতীয়। বৈশাখী মেলার নাম পরিবর্তন করে ‘শহীদ হাদি মেলা’ রাখার প্রস্তাব জানাই’ শীর্ষক মন্তব্য শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী) করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।
তথ্যসূত্র
Shahreen Amin Bhuiyan – Facebook Post
-
দৈনিক মোল্লার দেশ – Facebook Post
-
|