About: http://data.cimple.eu/claim-review/30906338c97a2a4bbcf10f34c8d13eb5ee1dbbc85318f7eb89adac9e     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দাবি প্রচার করা হয়, যেখানে বলা হয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে দলীয় নীতিমালা লঙ্ঘনের অভিযোগে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। উক্ত পোস্টটি প্রায় এক লক্ষ ৭০ হাজারের অধিক বার দেখা হয়েছে। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিএনপি থেকে সালাহউদ্দিন আহমেদকে বহিষ্কারের দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যমে এ দাবি প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে বিএনপির কোনো অফিশিয়াল প্ল্যাটফর্ম (১, ২) বা মূলধারার গণমাধ্যমে এমন দাবির পক্ষে সমর্থনযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। সালাহউদ্দিন আহমেদকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তত গত ১৭ এপ্রিল থেকে পোস্ট করা হয়। তবে একই দিনে তার ফেসবুক পেজে দলীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের প্রমাণ পাওয়া যায়। বিএনপির নারী প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ কার্যক্রমে তাকে উপস্থিত থাকতে দেখা যায়, যেখানে দলের চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরাও অংশ নেন। সুতরাং, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে বিএনপি থেকে বহিষ্কার করার দাবিটি মিথ্যা ও ভিত্তিহীন। তথ্যসূত্র Salah Uddin Ahmed – Facebook Page - Salah Uddin Ahmed – Facebook Post - Salah Uddin Ahmed – Facebook Post -
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 10 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software