About: http://data.cimple.eu/claim-review/30dc068287a08f6de5cad6892330ed972171494caf9cef5641bc1d04     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • গত ১৪ মে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৫ সদস্যের এই দলে জায়গা পাননি মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফুদ্দিন। এরই প্রেক্ষিতে এই দুই ক্রিকেটারকেনিয়ে বাংলাদেশের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা “তামিম ইকবালের মতো, বাংলাদেশের দুইজন অবহেলিত প্লেয়ার, সাইফুদ্দিন ও মিরাজ” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচার করা হচ্ছে। ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মাশরাফি বিন মুর্তজা মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফুদ্দিনকে নিয়ে বিশ্বকাপ দল ঘোষণা পরবর্তী সময়ে এমন কোনো মন্তব্য করেননি বরং মাশরাফির নামে ভুয়া এই মন্তব্য কোনো তথ্যসূত্র ছাড়াই প্রচার করা হচ্ছে। এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে মাশরাফি কর্তৃক এমন কোনো মন্তব্য করার তথ্য পাওয়া যায়নি। মাশরাফির ভেরিফায়েড ফেসবুক পেজেও এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। ফেসবুকে উক্ত দাবির পোস্টগুলোতে দাবির স্বপক্ষে কোনো সূত্র উল্লেখ করা হয়নি। অর্থাৎ, মাশরাফি এমন মন্তব্য করেছেন দাবিটির কোনো তথ্যসূত্র নেই। দাবিটির সূত্রপাত অনুসন্ধানে “Janata Sports” নামক একটি পেজ থেকে গত ১৪ মে বিকাল ৪ টা ২৯ মিনিটে এ সংক্রান্ত সম্ভাব্য প্রথম পোস্টটি (আর্কাইভ) নজরে আসে রিউমর স্ক্যানারের। এই পেজটি থেকে নিয়মিতই বিভিন্ন খেলোয়াড়ের নামে ভুয়া মন্তব্য ছড়ানোর প্রমাণ পেয়েছে রিউমর স্ক্যানার। মূলত, গত ১৪ মে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪ এর জন্য দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফুদ্দিনের জায়গা হয়নি। এর প্রেক্ষিতে সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা মিরাজ ও সাইফুদ্দিনকে নিয়ে “তামিম ইকবালের মতো, বাংলাদেশের দুইজন অবহেলিত প্লেয়ার, সাইফুদ্দিন ও মিরাজ” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মাশরাফি মিরাজ ও সাইফুদ্দিনকে নিয়ে এমন কোনো মন্তব্য করেননি। এছাড়া, গণমাধ্যমেও এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। সুতরাং, মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফুদ্দিনকে নিয়ে “তামিম ইকবালের মতো, বাংলাদেশের দুইজন অবহেলিত প্লেয়ার, সাইফুদ্দিন ও মিরাজ” শীর্ষক মন্তব্যটি মাশরাফি বিন মুর্তজা করেছেন দাবিটি সম্পূর্ণ মিথ্যা। তথ্যসূত্র - Mashrafe Bin Mortaza- Facebook Account - Rumor Scanner’s Own Analysis
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software