About: http://data.cimple.eu/claim-review/323997b38217b8e0bb9f8c7e4d15465f9858642d3ee7fc63f0934169     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • সম্প্রতি, “জামাতের মহিলা সমাবেশ, সংখ্যা বেশি দেখাতে বোরকা পরে পুরুষদের অংশগ্রহণ” শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে এবং এখানে। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জামায়াতের সমাবেশে মহিলা সেজে পুরুষরা উপস্থিত রয়েছে শীর্ষক দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং এটির সাথে জামায়াতের কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, এটি ২০২৫ সালে মার্চ ফর গাজা কর্মসূচির পুরোনো ভিডিও। এ বিষয়ে অনুসন্ধানে ‘The News bd’ নামক ইউটিউব চ্যানেলে ২০২৫ সালের ১২ এপ্রিলে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ১ মিনিট ৩২ সেকেন্ড সময়ের দীর্ঘ এই ভিডিওটির সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে। পরবর্তীতে, মূলধারার সংবাদমাধ্যম আরটিভি’র ইউটিউব চ্যানেলে একই তারিখে অর্থাৎ গত বছরের ১২ এপ্রিলে একই ভিডিও প্রচার হতে দেখা যায়। ভিডিওটির বিস্তারিত বিবরণীতে, এটি ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির দৃশ্য বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া, আলোচিত বিষয়ে জাতীয় দৈনিক জনকণ্ঠের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি পর্যালোচনায় জানা যায়, গত বছরের এপ্রিল মাসে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে বিশৃঙ্খলা এড়াতে নেয়া হয়েছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। সমাবেশে দায়িত্ব পালনরত সেনাবাহিনীর সদস্যরা সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন। তার পরনে ছিল বোরকা, হাতে নারীদের ব্যবহৃত ব্যাগ এবং মুখে নিকাব। প্রচারিত ভিডিওটি মূলত এই ঘটনারই। সুতরাং, মার্চ ফর গাজা কর্মসূচির পুরোনো ভিডিওকে জামায়াতের সমাবেশে মহিলা সেজে পুরুষরা উপস্থিত রয়েছে বলে দাবি করা হয়েছে; যা মিথ্যা। তথ্যসূত্র The News bd: YouTube Video - RTv: YouTube Video - Janakantha: মার্চ ফর গাজায় সেনাবাহিনীর হাতে ধরা খেল বোরকা পরা যুবক! - Rumor Scanner’s Analysis -
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 10 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software