About: http://data.cimple.eu/claim-review/343f0f7fc07a426f2c1d03b78627f921801d4897d87e4dd0542a7b8f     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • সম্প্রতি ‘ধানমন্ডিতে নি/র্বা/চন বাতিলের দাবিতে আ.লীগ ও পুলিশের ত্রি’মুখী সং/ঘ/র্ষে উত্তাল রাজপথ.’ ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে৷ উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷ উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে রাজধানীর ধানমণ্ডিতে আসন্ন নির্বাচন বাতিলের দাবিতে আওয়ামী লীগ ও পুলিশের মধ্যে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। এছাড়া, প্রচারিত ভিডিওতে থাকা আন্দোলনের দৃশ্যটিও সাম্প্রতিক সময়ের কোনো ঘটনা নয়। প্রকৃতপক্ষে, ২০২৩ সালে কিশোরগঞ্জে জেলা বিএনপির কর্মসূচিতে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের ভিডিওকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত ভিডিও ফুটেজগুলো পৃথকভাবে যাচাই করেছে রিউমর স্ক্যানার। ভিডিও যাচাই- ১ ভিডিওর শুরুতে দুজন সংবাদ পাঠককে বলতে শোনা যায়, ‘কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে দিনভর ভয়াবহ সংঘর্ষে উত্তাল ঢাকা৷ উত্তরা, মিরপুর, ধানমণ্ডি, রামপুরা, যাত্রাবাড়িসহ বেশকিছু জায়গায় আন্দোলনকারীদের সাথে পুলিশ-ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়।’ এ বিষয়ে অনুসন্ধানে ইলেকট্রনিক গণমাধ্যম চ্যানেল২৪ এর ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ১৮ জুলাই ‘কমপ্লিট শাটডাউনে রক্তাক্ত ঢাকার রাজপথ’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটির একটি অংশের সাথে আলোচিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে। উক্ত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির ০০:০২ থেকে ০০:১৬ পর্যন্ত অংশটি আলোচিত ভিডিওতে ব্যবহার করা হয়েছে৷ উক্ত ভিডিও প্রতিবেদনে ২০২৪ সালের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময়ে সেদিনের ঢাকার পরিস্থিতি তুলে ধরা হয়েছে। অর্থাৎ, প্রচারিত ভিডিওর ঘটনাটি সাম্প্রতিক সময়ে ঘটেনি। ভিডিও যাচাই- ২ ভিডিওতে দেখা যায়, গণেশ টেইলার্স ও প্রান্ত টেইলার্স নামের দুইটি দোকানের সামনে পুলিশের সঙ্গে অনেক মানুষের বাকবিতণ্ডা চলছে এবং অডিওতে ‘অবৈধ নির্বাচন মানি না, মানবো না’, ‘জয় বাংলা’ স্লোগান শোনা যাচ্ছে। এ বিষয়ে অনুসন্ধানে ইলেকট্রনিক গণমাধ্যম চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৮ জুলাই ‘কিশোরগঞ্জে বিএনপি’র পদযাত্রায় পুলিশ-বিএনপি সংঘর্ষ’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটির একটি অংশের সাথে আলোচিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে। উক্ত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির ০০:৪৯ থেকে ০১:০৮ পর্যন্ত অংশটি আলোচিত ভিডিওতে ব্যবহার করা হয়েছে৷ অর্থাৎ, প্রচারিত ভিডিওর ঘটনাটি সাম্প্রতিক সময়ে ঘটেনি। পরবর্তীতে, এ বিষয়ে একাধিক গণমাধ্যম (১, ২) প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এসব প্রতিবেদনে সংযুক্ত ছবির সাথে আলোচিত ভিডিওটির দৃশ্যাবলীর মিল রয়েছে। উক্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৮ জুলাই বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলা বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়। বিএনপির নেতা-কর্মীরা গুরুদয়াল সরকারি কলেজ মাঠ থেকে পদযাত্রা শুরু করে। সেখান থেকে রথখলা এলাকার কাছে এসে পৌঁছার পর পুলিশের বাধার সম্মুখীন হয়। ওই সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে পুলিশকে লক্ষ্য করে বিএনপির নেতা-কর্মীরা ইটপাটকেল ছুড়ে মারেন। একপর্যায়ে পুলিশও টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় আধা ঘণ্টা শহরের আখড়া বাজার থেকে রথখলা এলাকা পর্যন্ত এ সংঘর্ষ চলে। এতে দুই সাংবাদিকসহ বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়। সুতরাং, আসন্ন নির্বাচন বাতিলের প্রতিবাদে সাম্প্রতিক সময়ে ধানমণ্ডিতে আওয়ামী লীগ-পুলিশের সংঘর্ষের দৃশ্য দাবিতে ২০২৩ ও ২০২৪ সালের ভিন্ন ঘটনার ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা। তথ্যসূত্র Channel i – কিশোরগঞ্জে বিএনপি’র পদযাত্রায় পুলিশ-বিএনপি সংঘর্ষ - Dhaka Post – কিশোরগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ, ২ সাংবাদিকসহ আহত অনেকে - News Bangla24 – কিশোরগঞ্জে বিএনপির পদযাত্রায় সংঘর্ষ, দুই সাংবাদিকসহ কয়েকজন আহত - Channel 24 – কমপ্লিট শাটডাউনে রক্তাক্ত ঢাকার রাজপথ -
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software