About: http://data.cimple.eu/claim-review/34c5e56aad14514cee72b824c5b9ab359459d8fbef614fa434f217c8     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর একাধিক জেলায় ছড়িয়ে পড়েছে রাজনৈতিক সহিংসতা। দক্ষিণ ২৪ পরগনা থেকে শুরু করে বীরভূম, নদিয়া, হাওড়া, বাঁকুড়া রাজ্যের বিভিন্ন প্রান্তে খুন, হামলা, ভাঙচুর এবং দলীয় কার্যালয় দখলের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। এরই প্রেক্ষিতে সম্প্রতি একটি বেল বা ঘন্টার ভেতরে একজন ব্যক্তির ঝুলে থাকার একটি দৃশ্য প্রচার করে দাবি করা হয়েছে, ‘ভারতে মুসলিমদের আল্লাহ হেফাজত করুন ইসলাম ধর্ম পরিবর্তন না করাই ব্যাপক মারধর করেছে কট্টর হিন্দুরা পরে ঝুলিয়ে রাখছে’। এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ভারতে ধর্ম পরিবর্তন না করায় মুসলিম ব্যক্তিকে ঝুলিয়ে রাখার দৃশ্যের নয়। প্রকৃতপক্ষে সম্প্রতি ইতালিতে এক সাংস্কৃতিক প্রদর্শনীতে অস্ট্রিয়ান শিল্পী ফ্লোরেনটিনা হোলজিঙ্গারের করা একটি পার্ফরম্যান্সের দৃশ্য আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। আলোচিত ভিডিওর বিষয়ে অনুসন্ধানে পর্তুগিজ সংবাদমাধ্যম ‘24Horas’ এর ইনস্টাগ্রাম চ্যানেলে গত ১১ মে তারিখে প্রচারিত একটি ভিডিও পোস্ট পাওয়া যায়। ভিডিওতে প্রদর্শিত দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়। ভিডিওর বিষয়ে পোস্টটির ক্যাপশনে বলা হয়, ‘ভেনিস বিয়েনাল (Venice Biennale) প্রদর্শনীতে একটি বিশাল ব্রোঞ্জ নির্মিত ঘণ্টার ভেতরে সম্পূর্ণ নগ্ন অবস্থায় পারফর্ম করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন ফ্লোরেনটিনা হোলজিঙ্গার। অস্ট্রিয়ান এই শিল্পী ঘণ্টার ভেতরে উল্টো হয়ে ঝুলে থেকে নিজের শরীরের সাহায্যেই সেই ঘণ্টাটি বাজান। ‘সি-ওয়ার্ল্ড ভেনিস’ নামক স্থাপনা শিল্পের অংশ হিসেবে করা এই পরিবেশনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয় এবং এই আয়োজনের অন্যতম আলোচিত মুহূর্তে পরিণত হয়।’ (স্বয়ংক্রিয়ভাবে অনূদিত) এ বিষয়ে সংবাদমাধ্যমটির ওয়েবসাইটে গত ১০ মে তারিখে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, ‘এই শিল্পকর্মটির মূল লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তন এবং ভেনিসে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকির প্রতি দৃষ্টি আকর্ষণ করা। কিউরেটর নোরা-সোয়ান্তজে আলমসের মতে, এই পারফরম্যান্সটি পরিবেশগত সংকটের ওপর মানুষের প্রভাব এবং দূষণ ও পানির অপচয়ের প্রতি আমাদের সামষ্টিক দায়বদ্ধতার প্রতীক হিসেবে কাজ করে।’ (স্বয়ংক্রিয়ভাবে অনূদিত) এছাড়াও, অনুসন্ধানে ফ্রান্সভিত্তিক সংবাদমাধ্যম ‘ইউরোনিউজ’ এর ওয়েবসাইটে গত ১১ মে তারিখে প্রকাশিত এক প্রতিবেদনে আলোচিত ঘটনার দৃশ্যের অনুরূপ দৃশ্যের সংযুক্তি পাওয়া যায়। উক্ত প্রতিবেদনটিতেও বলা হয়, এটি ইতালির ‘ভেনিস আর্ট বিয়েনাল’ এ প্রদর্শিত একটি পার্ফরম্যান্সের দৃশ্য। পরবর্তীতে, ‘ভেনিস আর্ট বিয়েনাল’ এর বিষয়ে অনুসন্ধানে জানা যায়, এটি একটি আন্তর্জাতিক শিল্প প্রদর্শনী। ভেনিস বিয়েনালের ৬১তম আন্তর্জাতিক শিল্প প্রদর্শনী এ বছরের গত ৯ মে শুরু হয়েছে এবং ২২ নভেম্বর পর্যন্ত চলবে। এর প্রাক-প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে ৬ থেকে ৮ মে। প্রদর্শনীটি ইতালির ভেনিস শহরের জিয়ারদিনি এবং আর্সেনাল ভেন্যুসহ শহরের বিভিন্ন স্থানে আয়োজিত হবে। সুতরাং, ভারতে ধর্ম পরিবর্তন না করায় মুসলিম ব্যক্তিকে ঝুলিয়ে রাখার দৃশ্য দাবিতে সম্প্রতি ইতালিতে এক সাংস্কৃতিক প্রদর্শনীতে পরিবেশিত পার্ফরম্যান্সের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা। তথ্যসূত্র 24 Horas – Instagram Post - 24 Horas – AÍ ESTÁ O VÍDEO DA MULHER NUA DENTRO DO SINO - Euro News – Video. Naked bell ringers to drone carpets: Venice Biennale 2026 highlights - Biennale Arte 2026 - Rumor Scanner’s analysis -
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 10 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software