About: http://data.cimple.eu/claim-review/370e0c1b46af6fbd109ebc60c9fedee5ca787aa8d4daf34b7f4a518f     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • গত ২১ জানুয়ারি নির্বাচনী প্রচারণায় সিলেট যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এরই প্রেক্ষিতে, ‘একজন নেতার জনগণের প্রতি কতটুকু ভালোবাসা থাকলে মৃত্যুর ভয়কে উপেক্ষা করে একটি ছেলের সিঙ্গেনালে গাড়ি থেকে নেমে এসে কোলে তুলে নিলেন’ শিরোনামে কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, তারেক রহমান তার বাস থেকে নেমে রাস্তায় শিশুর সাথে হাত মেলানো ও কোলে নেওয়ার দাবিতে প্রচারিত ছবিগুলো আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ছবিগুলো তৈরি করা হয়েছে। প্রচারিত ছবিগুলো পর্যবেক্ষণ করলে দেখা যায়, ব্যক্তিদের মুখাবয়বে ও পারিপার্শ্বিক উপাদানেও কিঞ্চিৎ অসামঞ্জস্য পরিলক্ষিত হয়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কনটেন্টে পরিলক্ষিত হয়। বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’ এর ‘GLFF (2024)’ মডেলের মাধ্যমে ছবিগুলো পরীক্ষা করে রিউমর স্ক্যানার। মডেলটির বিশ্লেষণে দেখা যায়, ছবিগুলো এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ। এছাড়া, বিএনপির ফেসবুক পেজ, তারেক রহমানের ফেসবুক পেজ, গণমাধ্যম কিংবা বিশ্বস্তসূত্রে এমন কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। তবে তারেক রহমান সিলেট সফরকালে রাস্তায় শিশুর হাত নাড়িয়ে অভিবাদন জানানোর একটি ভিডিও ফেসবুকে খুঁজে পাওয়া যায়। এই ফুটেজ থেকে অনুপ্রাণিত হয়েই আলোচিত দাবির ফুটেজগুলো তৈরি করা হয়েছে বলে প্রতীয়মান হয়। সুতরাং, রাস্তায় গাড়ি থেকে নেমে শিশুর সাথে হাত মেলানো ও কোলে তুলে নেওয়ার দাবিতে প্রচারিত ছবিগুলো এআই-তৈরি। তথ্যসূত্র DeepFake-o-meter: GLFF (2024) -
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software