চলমান ইরান-ইসরায়ের সংঘাতের মাঝে ইসরায়েলিরা ইরানের হামলার ভয়ে বাড়িঘর ছেড়ে পালিয়ে যাচ্ছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত একই ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি ইরানের হামলার ভয়ে ইসরায়েলিদের পালিয়ে যাওয়ার ঘটনার নয়। প্রকৃতপক্ষে, ফ্রান্সের ক্লিসন শহরে আয়োজিত হেলফেস্ট নামের একটি হ্যাভি মেটাল উৎসবে দর্শকদের প্রবেশের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে Chris নামের একটি টিকটক অ্যাকাউন্টে ২০২৫ সালের ১৯ জুন একই ভিডিওটি প্রচারিত হতে দেখা যায়। ভিডিওটিতে থাকা টেক্সটে বলা হয়, এটি হেলফেস্টের ক্যাম্পসাইট খুলে দেওয়ার সময় ধারণ করা হয়েছে।
অনুসন্ধানে জানা যায়, হেলফেস্ট একটি হ্যাভি মেটাল বা এক্সট্রিম মিউজিক উৎসব। এটি ফ্রান্সের লোয়ার-আটলান্টিক বিভাগের ক্লিসন (Clisson) শহরে অনুষ্ঠিত হয়ে যাবে। ২০২৫ সালে হেলফেস্ট ১৯ জুন থেকে শুরু হয়ে ২২ জুন পর্যন্ত চলে। এদিকে আলোচিত ভিডিওটি ওই টিকটক অ্যাকাউন্টে ১৯ জুন প্রচার করা হয়। অর্থাৎ, ভিডিওটি হেলফেস্ট নামের উৎসবটি শুরু হওয়ার দিন ধারণ করা হয়েছে।
পরবর্তীতে Chris নামের ওই টিকটক একাউন্ট পর্যালোচনা করে হেলফেস্টের একাধিক ভিডিও প্রচারিত হতে দেখা যায়। এমনকিছু ভিডিও দেখুন এখানে, এখানে এবং এখানে।
অর্থাৎ, আলোচিত ভিডিওটির সাথে ইরান-ইসরায়েল সংঘাতের কোনো সম্পর্ক নেই।
সুতরাং, ইরানের হামলার ভয়ে ইসরায়েলিদের বাড়িঘর ছেড়ে পালানোর ভিডিও দাবিতে ফ্রান্সের মিউজিক উৎসবের ভিডিও প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
Chris Tiktok Account Post
-
Sortira Paris Website: Hellfest 2025: everything you need to know about the metal festival
-
Rumor Scanner’s Analysis
-