About: http://data.cimple.eu/claim-review/3cd56544cb753f83070690a9dfd8facfe4e22f4ef3e77f64c93a73ab     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • মৃত প্রেমিকাকে প্রেমিকের সিঁদুর দানের ভিডিও সব্যসাচী ও প্রয়াত ঐন্দ্রিলার নয় বুম যাচাই করে দেখে মৃত প্রেমিকাকে প্রেমিকের সিঁদুর দানের ভাইরাল ভিডিও অসমের নওগাঁওয়ের রাহা শহরের ঘটনা। অসম (Assam) রাজ্যে অবিবাহিত প্রেমিকের মৃত প্রেমিকাকে সিঁদুর (vermillion) দিয়ে বিবাহ (marry) করার ভিডিও সোশাল মিডিয়ায় ভুয়ো দাবি সহ ছড়ানো হচ্ছে। সোশাল মিডিয়ায় সংশ্লিষ্ট ভিডিওকে দুপুরে প্রয়াত টলিউড (Tollywood) অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার (Aindrila Sharma) সঙ্গে জোড়া হচ্ছে। বুম যাচাই করে দেখে ভাইরাল ভিডিওটি অসমের নওগাঁওয়ের রাহা শহরের ঘটনা। অসুস্থতার পর ১৮ নভেম্বর, ২০২২ তরুণী প্রার্থনা বোরা (Prarthana Bora) মারা গেলে দীর্ঘদিনের প্রেমিক বিতুপান তামুলি (Bitupan Tamuli) তার সিঁথিতে সিঁদুর পরিয়ে শেষ বিদায় জানান। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, রবিবার ২০ নভেম্বর, ২০২২ দুপুর ১২টা ৫৯ মিনিটে ২৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। ১ নভেম্বর, ২০২২ গুরুতর অসুস্থ হয়ে পড়লে ঐন্দ্রিলা ভর্তি করানো হয় হাওড়ার এক বেসরকারি হাসপাতালে। পরে অবস্থার অবনতি হয়ে ভেন্টিলেশনে রাখা হয় তাঁকে। পরে কোমায় চলে যান তিনি। আর ফিরলেন না দু-দুবার ক্যান্সারজয়ী ঐন্দ্রিলা। সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিওটি এই প্রেক্ষিতে ছড়াচ্ছে। ফেসবুকে ভাইরাল হওয়া ২৯ সেকেন্ডের ভিডিওতে দেখা মৃতা এক মহিলাকে সিঁদুর পরাতে দেখা যায় টি-শার্ট পরা এক যুবককে। ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওটিতে ক্যাপশন লেখা হয়, "হাসপাতালে শুয়ে লড়াইটা চলছিল। সবাই প্রার্থনা করছিলেন তাঁর জন্য। সবাই চাইছিলেন একটা মিরাকল হোক। কিন্তু এত দীর্ঘ লড়াইয়ের পরও সবাইকে কাঁদিয়ে চলে গেলেন ঐন্দ্রিলা শর্মা" আরও পড়ুন: মমতা বন্দ্যোপাধ্যায় "হিন্দুদের গুন্ডা" বলেন দাবিতে ছড়াল ভোট প্রচারের ছাঁটাই ভিডিও তথ্য যাচাই বুম ফেসবুকে একটি পোস্টের নিচের মন্তব্যে দেখে ভিডিওটিতে অসমের ঘটনা বলে বর্ণনা করা হয়েছে। আমরা প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে ইটিভি ভারতে ১৯ নভেম্বর ২০২২ প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পায়। ওই প্রতিবেদনে ভাইরাল ভিডিওটিকে অসমের মরিগাঁওয়ের ঘটনা বলে উল্লেখ করা হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী, অসমের নওগাঁওয়ের রাহা শহরের প্রার্থনা বোরার সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল যুবক বিতুপান তামুলির। বিয়েও ঠিক হয়েছিল তাঁদের। ক্রমশ অসুস্থ হয়ে পড়েন প্রার্থনা। ১৮ নভেম্বর, ২০২২ প্রার্থনা বোরা গোয়াহাটির এক বেসরকারী হাসপাতালে মারা যান। শোকাহত প্রেমিক বিতুপান বিয়ের নিথর প্রার্থনাকে বিয়ে করবেন মনস্থির করেন। প্রার্থনার সিঁথিতে সিঁদুর পরিয়ে শেষ বিদায় জানান রিতুপান। বিষয়টি নিয়ে পড়ুন ইন্ডিয়া টুডে নর্থ ইস্ট ও সেন্টিনেল অসমের প্রতিবেদন। আরও পড়ুন: বাঁকুড়া: 'কুত্তা' পদবি? 'ঘেউ ঘেউ' ডাক বিডিওর সামনে, যুবকের নয়া প্রতিবাদে মশগুল নেট
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • English
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 7 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software