About: http://data.cimple.eu/claim-review/3d1135833805f5cd815c52ccbe2bc4b6651febca3da65e0e5a36441d     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • সম্প্রতি অনলাইনে জাতীয় নাগরিক পার্টি যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতুকে উদ্ধৃত করে তার একটি ছবিসহ “আমি জটিল রোগে হারপিস (Herpes) সিফিলিস, গনোরিয়া, ও ক্ল্যামাইডিয়া তে আক্রান্ত তাই মনোনয়ন প্রত্যাহার করছি রোগ মুক্তি ও জান্নাত পাওয়ার জন্য আমি জামাত কে সমর্থন করছি” শীর্ষক দাবিতে কালের কণ্ঠের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে। উক্ত ফটোকার্ড সংবলিত ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ডা. মাহমুদা মিতুকে জড়িয়ে কালের কণ্ঠ পত্রিকা এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় কালের কণ্ঠের ডিজাইন নকল করে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে দৈনিক কালের কণ্ঠের লোগো রয়েছে এবং প্রকাশের তারিখ হিসেবে ‘২০ জানুয়ারি ২০২৬’ উল্লেখ রয়েছে। উক্ত তথ্যাবলীর সূত্র ধরে কালের কণ্ঠের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, কালের কণ্ঠের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তবে, গত ২০ জানুয়ারি কালের কণ্ঠের ফেসবুক পেজে প্রকাশিত মিতুর মন্তব্য সম্পর্কিত ভিন্ন একটি ফটোকার্ডের সঙ্গে আলোচিত ফটোকার্ডটির সাদৃশ্য লক্ষ্য করা যায়। আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণে দেখা যায়, এর লোগো, তারিখ ও ডিজাইন মূল ফটোকার্ডের সঙ্গে মিল থাকলেও ফটোকার্ডে থাকা মিতুর মন্তব্য ও ছবির মিল নেই। এছাড়া ফটোকার্ড দুইটির বাক্যে ব্যবহৃত ফন্টে ভিন্নতা রয়েছে। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, কালের কণ্ঠের উল্লেখিত ফটোকার্ডটি সম্পাদনা করেই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। মূল ফটোকার্ড সংবলিত কালের কণ্ঠের পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা মিতু ঝালকাঠি-১ আসন থেকে নির্বাচন করছেন না, এ লক্ষ্যে তিনি মনোনয়ন প্রত্যাহার করেছেন। একই সঙ্গে ওই আসনে জামায়াত জোটের প্রার্থী ফয়জুল হককে সমর্থন দিয়েছেন তিনি। এ ছাড়া জামায়াতের নির্বাচনী প্রচারণায় থাকবেন এনসিপির এই নেত্রী। মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে এ কথা জানিয়েছেন ডা. মাহমুদা মিতু নিজেই। ডা. মাহমুদা লিখেছেন, আলহামদুলিল্লাহ দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন প্রত্যাহার করলাম। আমার জীবনের প্রথম ভোট ইনশাআল্লাহ দাঁড়িপাল্লায় হবে। কাঁঠালিয়া-রাজাপুর আসনে যারা আমাকে ভালোবাসেন আমার পাশে থাকতে চেয়েছেন তাদেরকে আমার ভাই ফয়জুল হক ভাইয়ের পাশে থাকার দাবি রইল। আমি ইনশাআল্লাহ গণভোটে হ্যাঁ এবং দাঁড়িপাল্লার প্রচারণায় ঝালকাঠি-১-এ থাকব। জামায়াতের পক্ষে ভোট চেয়ে এনসিপি নেত্রী আরো বলেন, আপনারা যারা আমার সঙ্গে প্রচারণায় থাকতে চেয়েছিলেন আমাকে ভাত খাওয়াতে চেয়েছিলেন সে সুযোগ এখনো আছে। আমি ইনশাআল্লাহ পুরো সময় মাঠে থাকব। ঝালকাঠি-১ আসনের গণমানুষের ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক সুতরাং, মনোনয়ন প্রত্যাহার প্রসঙ্গে এনসিপি নেত্রী মাহমুদা মিতুকে উদ্ধৃত করে কালের কণ্ঠের নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদিত তথ্যসূত্র Rumor Scanner’s analysis - Kaler Kantho – Facebook Post - Kaler Kantho – Facebook Page - Kaler Kantho – Website - Kaler Kantho – YouTube Channel -
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 4 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software