About: http://data.cimple.eu/claim-review/3e468f4d48ea0ffce12ec183ee184ff2ba4e4bdf3fd3f61fba1c9f4b     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • আজ ২৩ জুন (সন্ত্রাসবিরোধী আইনের অধীনে) রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। এরই প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দামের ছবি সংযুক্ত করে তৈরি এক ফটোকার্ড প্রচার করে দাবি করা হয়েছে নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ‘আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ছাত্রশিবির কোনো বাধা দেবে না। জামায়াতের সঙ্গে বেঈমানির শাস্তি বিএনপির প্রাপ্য।’ এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নুরুল ইসলাম সাদ্দাম ‘আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ছাত্রশিবির কোনো বাধা দেবে না, জামায়াতের সঙ্গে বেঈমানির শাস্তি বিএনপির প্রাপ্য’ শীর্ষক মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে। উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণে এর নিচের অংশে ‘Pinaki Elias National Institute of Sources – PENIS’ লেখার উল্লেখ পাওয়া যায়। এরই সূত্র ধরে অনুসন্ধানে ‘Pinaki Elias National Institute of Sources – PENIS’ নামের একটি ফেসবুক পেজে গত ২২ জুনে আলোচিত মূল ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়। পেজটির নাম ও প্রোফাইল ছবি পর্যবেক্ষণ করলে স্পষ্ট যে এটি একটি ব্যঙ্গাত্মক নাম৷ এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো নানা ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে স্পষ্ট যে আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে। সুতরাং, নুরুল ইসলাম সাদ্দাম ‘আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ছাত্রশিবির কোনো বাধা দেবে না’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা। তথ্যসূত্র Pinaki Elias National Institute of Sources – PENIS – Facebook Post -
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 7 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software