| schema:text
| - সম্প্রতি, কবি ও চিন্তক ফরহাদ মাজহারের মন্তব্য দাবিতে একটি ফটোকার্ড প্রচারিত হতে দেখে রিউমর স্ক্যানার। এই ফটোকার্ডে দাবি করা হয়েছে ফরহাদ মাজহার বলেছেন, ‘ইউনূস কে ক্ষমতায় রাখতে ডিপ স্টেট শুধু হাদিকে হত্যা করেছে, নাকি ২৪-এর জুলাইয়ে ছাত্র জনতাকেও স্নাইপার দিয়ে হত্যা করেছে, এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন!’।
এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘ইউনূস কে ক্ষমতায় রাখতে ডিপ স্টেট শুধু হাদিকে হত্যা করেছে, নাকি ২৪-এর জুলাইয়ে ছাত্র জনতাকেও স্নাইপার দিয়ে হত্যা করেছে, এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন!’ শীর্ষক মন্তব্য করেননি ফরহাদ মাজহার। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া দাবিটিকে আসল খবর হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
এই বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির পক্ষে গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
উক্ত ফটোকার্ডের সূত্রপাত অনুসন্ধানে জানা যায়, ‘দৈনিক মোল্লার দেশ’ নামের একটি ফেসবুক পেজে গত ২৮ মার্চ আলোচিত ফটোকার্ডটি পোস্ট করা হয়।
‘দৈনিক মোল্লার দেশ’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের ধরণে উল্লেখ পাওয়া যায়, ‘এটি একটি স্যাটায়ার ও প্যারোডি বা ব্যঙ্গানুকরণ পেজ।’
এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পেজটিতে রয়েছে। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
সুতরাং, ডিপ স্টেট ও হাদি হত্যা প্রসঙ্গে ফরহাদ মাজহারকে জড়িয়ে প্রচারিত মন্তব্যটি মিথ্যা ও বানোয়াট।
তথ্যসূত্র
দৈনিক মোল্লার দেশ – Facebook Post
-
Rumor Scanner’s Analysis
-
|