About: http://data.cimple.eu/claim-review/40b7066b2a157f8f1237e9744b33ad3eff53c26098bfe29c36d4d6ea     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • Fact Check: ইন্দোনেশিয়ার পুরনো ভিডিও বাংলাদেশের বলে ভাইরাল করা হচ্ছে বিশ্বাস নিউজের তদন্তে ভাইরাল দাবিটি মিথ্যা প্রমাণিত হয়েছে। ভিডিওটির সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই, ভাইরাল ভিডিওটি ইন্দোনেশিয়ার। - By: Pallavi Mishra - Published: জুন 8, 2022 at 06:07 অপরাহ্ন - Updated: জুন 9, 2022 at 06:22 অপরাহ্ন নিউ দিল্লী (বিশ্বাস নিউজ)। বন্যার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। ভিডিওতে দেখা যায়, একটি বাড়ি জলের প্রবল স্রোতে ভেসে যাচ্ছে। পোস্টটিতে দাবি করা হচ্ছে, বাংলাদেশে সাম্প্রতিক ভারি বর্ষণের পরের দৃশ্য এটি। কিছু পোস্টে এই ভিডিওটিকে আসামের বন্যার সঙ্গে যুক্ত করে ভাইরালও করা হচ্ছে। বিশ্বাস নিউজের তদন্তে ভাইরাল দাবিটি মিথ্যা প্রমাণিত হয়েছে। ভিডিওটির সঙ্গে বাংলাদেশ বা আসামের কোনো সম্পর্ক নেই, ভাইরাল ভিডিওটি ইন্দোনেশিয়ার। কী আছে ভাইরাল পোস্টে? ফেসবুক ইউজার ‘বাংলাদেশের লন্ডন সিলেট‘ ভাইরাল ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “আমাদের সিলেট আজ ভালো নেই।” এই পোস্টটির আর্কাইভ ভার্সান এখানে দেখা যাবে। তদন্ত ভাইরাল ভিডিওটির সত্যতা খুঁজে বের করতে বিশ্বাস নিউজ ইনভিড টুল ব্যবহার করেছে। এই টুলের সাহায্যে, আমরা ভিডিওএর বেশ কিছু গ্র্যান্স বের করেছি এবং গুগল রিভার্স ইমেজের মাধ্যমে সার্চ করেছি। এই সময়ে, আমরা 1 ডিসেম্বর, 2021 তারিখে sg.news.yahoo.com -এর খবরে ভাইরাল ভিডিওটি পেয়েছি। খবর অনুযায়ী, “অনুবাদিত: ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপে ভারী বৃষ্টির কারণে দুটি বাড়ি ভেসে গেছে এবং ধ্বংস হয়েছে৷ সোমবার (৬ ডিসেম্বর) তোলা ফুটেজে দেখা যাচ্ছে বাড়িগুলোকে একের পর এক স্রোত টেনে নিয়ে যাচ্ছে, এবং এগুলোকে একটি সরু সেতুর নিচে প্রবাহিত হতে দেখা যায়।” আমরা 2021 সালের ডিসেম্বরে insider.com দ্বারা প্রকাশিত একটি প্রতিবেদনে এই ভিডিওটির একটি স্ক্রিনশটও পেয়েছি। খবরে বলা হয়েছে, ঘটনাটি ইন্দোনেশিয়ার। আরও তথ্যের জন্য, বিশ্বাস নিউজের ফ্যাক্ট চেকার উমাম নূর ইন্দোনেশিয়ার সাংবাদিক রেন্ডি মুলিয়ানতোর সাথে যোগাযোগ করেছেন। মুলিয়ানতো উমামকে নিশ্চিত করেছেন যে ভিডিওটি ইন্দোনেশিয়ার এবং 2021 সালের। বিশ্বাস নিউজ, তদন্তের শেষ পর্যায়ে, ভাইরাল পোস্টটি যিনি শেয়ার করেছেন তার প্রোফাইলের পটভূমি পরীক্ষা করেছে। আমরা দেখতে পেয়েছি যে ‘বাংলাদেশের লন্ডন লেট’ এর ইউজারকে 395,606 জন ফলো করে। निष्कर्ष: বিশ্বাস নিউজের তদন্তে ভাইরাল দাবিটি মিথ্যা প্রমাণিত হয়েছে। ভিডিওটির সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই, ভাইরাল ভিডিওটি ইন্দোনেশিয়ার। - Claim Review : বাংলাদেশের লন্ডন সিলেট - Claimed By : ‘বাংলাদেশের লন্ডন সিলেট‘ - Fact Check : False Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know! Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • English
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software