About: http://data.cimple.eu/claim-review/41ef1ffd7fcf9b35c045492983e948ef45b589f117a08df13475cc0c     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • গত ০৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতা হারায় শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার৷ গত ০৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। ক্ষমতা হারানোর পরই দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা৷ এরপর থেকে তাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জসহ দেশের কয়েকটি এলাকায় বিছিন্নভাবে কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা। সম্প্রতি শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে “নড়াইল জেলা ছাত্রলীগ। আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা খুব দ্রুত দেশ এ আসবে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু” শীর্ষক শিরোনামে একটি ভিডিও প্রচার করা হচ্ছে যেখানে “শেখ হাসিনা বীরবেশে, আসবে ফিরে বাংলাদেশে” সহ কয়েকটি স্লোগান দেওয়া অবস্থায় একটি মিছিল দেখা যাচ্ছে। উক্ত দাবিতে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি উক্ত ভিডিওগুলো সম্মিলিতভাবে ২ লক্ষ ৭০ হাজার বারেরও অধিক বার দেখা হয়েছে এবং প্রায় ২৪ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে ভিডিওগুলোতে প্রতিক্রিয়া জানানো হয়েছে। উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সম্প্রতি শেখ হাসিনার ফেরার উপলক্ষে কোনো মিছিলের নয় বরং, এটি গত জানুয়ারি মাসে মাশরাফি বিন মোর্ত্তজার হুইপ হওয়া উপলক্ষে নড়াইল জেলা ছাত্রলীগের একটি আনন্দ মিছিলের ভিডিও, যার অডিও সম্পাদনা করে সম্প্রতি আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে। এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দুইটি বিষয় লক্ষ্য করে রিউমর স্ক্যানার টিম। প্রথমত, মিছিলে অংশ নেওয়া লোকদের শরীরে তীব্র শীতের পোশাক দেখতে পাওয়া যায়৷ কিন্তু, এই মূহুর্তে মানুষদের এখনও সাধারণত শীতের পোশাক পরতে দেখা যাচ্ছে না। মূলত নভেম্বরের শেষ দিক থেকে জানুয়ারি বা ফেব্রুয়ারি পর্যন্ত মানুষজন শীতের পোশাক পরে থাকে যা থেকে প্রাথমিকভাবে ধারণা পাওয়া যায় ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং শীতকালীন কোনো সময়ের৷ দ্বিতীয়ত ভিডিওটির এক পাশে Lotto এর ব্র্যান্ড শপ দেখতে পাওয়া যায় যারা পুরো বাংলাদেশেই মূলত জুতাসহ নানা সামগ্রী বিক্রি করে থাকে। ভিডিওটির শিরোনামে দাবি করা হয় ভিডিওটি নড়াইল জেলা ছাত্রলীগের। দাবিটি যাচাই করতে গুগল ম্যাপে নড়াইলে Lotto এর ব্র্যান্ড শপের অবস্থান ও এর পারিপার্শ্বিক দৃশ্যের তুলনা করলে নিশ্চিত হওয়া যায় ভিডিওটি নড়াইলেরই। অতঃপর, এরই সূত্র ধরে অনুসন্ধান করলে Sopnil Shikdar Neel নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ০৪ আগস্ট উক্ত মিছিলের একটি ভিডিও প্রচার করতে দেখা যায় যেখানে স্বপ্নীলকেও মিছিলে দেখা যায়। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, “রাজপথ আমাদের ছিল আমাদেরই থাকবে ইনশাআল্লাহ 🤲 আগামীকাল দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে জয় বাংলা”। স্বপ্নীলের ফেসবুক অ্যাকাউন্ট থেকে জানা যায়, তিনি নড়াইল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তবে, উক্ত ভিডিওটিকে সাম্প্রতিক সময়ের বলে স্বপ্নীল তার পোস্টে দাবি করেননি। উক্ত ভিডিওটিতে স্লোগান হিসেবে “আমরা সবাই ছাত্রলীগ”, “শিক্ষা শান্তি প্রগতি”, “মাশরাফি ভাই ভয় নাই” ইত্যাদি স্লোগান শোনা যায়; যা থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে অডিও সম্পাদনা করা হয়েছে। আসল অডিওটি ভিন্ন। এরই সূত্র ধরে অধিকতর অনুসন্ধান করলে, Md Johir নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে “আমার নেতা Masrafe Bin Mortaza ভাই কে হুইপ নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে নড়াইল জেলা ছাত্রলীগের পক্ষ থেকে আনন্দ মিছিল।” ক্যাপশনে দুইটি ছবিসহ গত ২৫ জানুয়ারি একটি পোস্ট করতে দেখা যায়। সংযুক্ত ছবিগুলোতে প্রদর্শিত অবস্থান এবং মিছিলের স্থিরচিত্রের সাথে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য পাওয়া যায়। এছাড়া গত ২৫ ও ২৬ জানুয়ারি তারিখে পোস্ট হওয়া আরো বেশ কয়েকটি ছবি ও ভিডিও পাওয়া যায় যার সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে প্রদর্শিত মানুষের পোশাক ও অবস্থানের সাদৃশ্য পাওয়া যায়। পোস্টগুলোর ক্যাপশন পড়ে জানা যায়, ছবি ও ভিডিওগুলো মাশরাফি বিন মোর্ত্তজাকে হুইপ হিসেবে নিয়োগ দেওয়ায় আনন্দমিছিলের দৃশ্যের। উল্লেখ্য যে, গণমাধ্যম সূত্রে জানা যায়, গত ২৩ জানুয়ারি মাশরাফি বিন মোর্ত্তজাসহ পাঁচজন সংসদ সদস্যকে দ্বাদশ জাতীয় সংসদের হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। সুতরাং, নড়াইল জেলা ছাত্রলীগ সম্প্রতি শেখ হাসিনা ফেরার স্লোগান দিয়েছে শীর্ষক দাবিতে প্রচারিত ভিডিওটি পুরোনো এবং ভিডিওতে সংযুক্ত অডিওটি এডিটেড বা সম্পাদিত। তথ্যসূত্র - Google Map – Lotto Brand Shop - Sopnil Shikdar Neel – Facebook Post - Md Johir – Facebook Post - Mithun Biswas Raju – Facebook Post - Marüf Zim – Facebook Post - Prothom Alo – মাশরাফিসহ ৫ জনকে হুইপ নিয়োগ - Rumor Scanner’s own analysis
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software