সম্প্রতি, এইচএসসি পরীক্ষার বিষয়ে ‘নকল বন্ধে পরীক্ষার রুটিন না দেয়ার সিদ্ধান্ত; কোন বিষয়ে পরীক্ষা জানা যাবে পরীক্ষা কক্ষে’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
একই দাবির টিকটক পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পরীক্ষার রুটিন না দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্টকে সত্য ঘটনা হিসেবে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যালোচনায় দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কী-ওয়ার্ডে অনুসন্ধান করলেও বিশ্বস্ত গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে দাবিটির সমর্থনে কোনো তথ্যপ্রমাণ মেলেনি। আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে ‘জরিনা টিভি’ নামের একটি ফেসবুক পেজে গত ১৪ এপ্রিল আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।
‘জরিনা টিভি’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের পরিচিতি পর্বে দেখা যায় ‘ Jorina TV (jorinatv71) is made for entertainment purposes only. Please don’t take it seriously. We, as a single entity, express our faith and allegiance to the Almighty Allah, and we also believe in the Liberation War in 1971’। এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
পরবর্তীতে, ডা. আ ন ম এহছানুল হক মিলন ফেসবুক পেজ পর্যবেক্ষণ করলে আলোচিত বিষয় নিয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, নকল বন্ধে পরীক্ষার রুটিন না দেয়ার সিদ্ধান্ত; কোন বিষয়ে পরীক্ষা জানা যাবে পরীক্ষা কক্ষে’ শিরোনামে প্রচারিত তথ্যটি মিথ্যা।
তথ্যসূত্র
Rumor Scanner’s Own Analysis
-
ANM Ehsanul Haque Milon – Facebook Profile
-