About: http://data.cimple.eu/claim-review/48c49d1bf9a99ef4ff6a014d98fb02c1cbf77bdcf5b37226da7f607a     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • Fact Check: পবন সিং-এর সঙ্গে অক্ষয় কুমার নয়, তাঁর মতোই দেখতে বিকল্প মেহতা বিশ্বাস নিউজের তদন্তে ভাইরাল দাবিটি সম্পূর্ণ ভুয়া বলে প্রমাণিত হয়েছে। এই ভিডিওতে পবন সিং-এর সঙ্গে রয়েছেন অক্ষয় কুমারের মতো দেখতে বিকল্প মেহতা। এছাড়া ভাইরাল হওয়া এই ভিডিওটি অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানের নয়, অন্য একটি শো এর। - By: Umam Noor - Published: Jul 23, 2024 at 05:38 PM নিউ দিল্লী (বিশ্বাস নিউজ)। ভোজপুরি অভিনেতা এবং গায়ক পবন সিংয়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যাতে তাকে মঞ্চে একজন ব্যক্তির সাথে দেখা যায়। ভিডিওটি শেয়ার করার সময়, ইউজাররা দাবি করছেন যে এই ভিডিওটি অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানের এবং পবন সিংয়ের সাথে মঞ্চে উপস্থিত ব্যক্তি অক্ষয় কুমার। বিশ্বাস নিউজের তদন্তে ভাইরাল দাবিটি সম্পূর্ণ ভুয়া বলে প্রমাণিত হয়েছে। এই ভিডিওতে পবন সিং-এর সঙ্গে রয়েছেন অক্ষয় কুমারের মতো দেখতে বিকল্প মেহতা। এছাড়া ভাইরাল হওয়া এই ভিডিওটি অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানের নয়, অন্য একটি শো এর। কি আছে ভাইরাল পোস্টটিতে? ভাইরাল পোস্টটি শেয়ার করতে গিয়ে ফেসবুক ইউজার লিখেছেন, ‘অক্ষয় কুমার আম্বানির ছেলের বিয়েতে পবন সিংকে নিয়ে এত খারাপ কথা বলেছেন, তিনি পুরো বিহারের সিংহ এবং ভারতেরও সিংহ, তাকে পাওয়ার স্টার পবন সিং বলা হয়, ভিডিওটি শেয়ার করুন। বেশি করে করুন এবং মন্তব্য করুন যে অক্ষয় কুমার সত্য বা মিথ্যা বলছেন #অক্ষয় কুমার পবন সিং এর সব থেকে বড় ফ্যান #vairalvideo #tranding” দেখুন। আমাদের তদন্ত শুরু করে, প্রথমে আমরা ভাইরাল ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছি। ভিডিওতে দেখা পাওয়া ব্যক্তিকে আমদের অক্ষয় কুমার বলে মনে হয় নি। এই ভিত্তির উপর, আমরা আমাদের তদন্তকে এগিয়ে নিয়েছিলাম এবং গুগল লেন্সের মাধ্যমে ভিডিওটির মূল ফ্রেমগুলি সার্চ করেছি৷ সার্চ করার পরে, আমরা ‘পাওয়ার নিউজ ভোজপুরি’ নামে একটি ইউটিউব চ্যানেলে ভাইরাল ভিডিও থেকে অনুরূপ ফ্রেম পেয়েছি। ভিডিও সম্পর্কিত এখানে দেওয়া তথ্য অনুসারে, পবন সিং এর সাথে, যিনি অক্ষয় কুমারের মতো দেখতে, তিনি তিনি বিকল্প মেহতা। তদন্ত আরও এগিয়ে নিয়ে, আমরা Google ওপেন সার্চের মাধ্যমে বিকল মেহতা সম্পর্কে সার্চ করেছি। সার্চ করার পরে, আমরা একই নামের একটি ভেরিফায়েড হ্যান্ডেল পেয়েছি। প্রোফাইল স্ক্যান করার সময়, আমরা 3 সেপ্টেম্বর 2023-এ পবন সিংয়ের সাথে তার আপলোড করা একটি ছবি পেয়েছি। এখানে বিকল্প মেহতা এবং পবন সিং দুজনকেই একই পোশাক পরতে দেখা যায়, যা ভাইরাল ভিডিওতে দেখা যায়। মনে করিয়ে দি যে বিকল্প মেহতা অক্ষয় কুমারের মতো দেখতে একজন এবং তিনি প্রায়শই টিভি শোতেও অংশ নেন। এসব সম্পর্কিত খবরও এখানে পড়তে পারেন। ভাইরাল ভিডিও সম্পর্কে নিশ্চিতকরণের জন্য, আমরা দৈনিক জাগরণের বিনোদন কভারকারী সংবাদদাতা স্মিতা শ্রীবাস্তবের সাথে যোগাযোগ করেছি এবং তার সাথে ভাইরাল ভিডিওটি শেয়ার করেছি। তিনি আরও নিশ্চিত করেছেন যে অক্ষয় কুমার এই ভিডিওতে নেই। এবার ফেক পোস্ট শেয়ার করা ফেসবুক ইউজারের সোশ্যাল স্ক্যানিং করার পালা। আমরা দেখতে পেয়েছি যে ইউজারকে প্রায় 2 হাজার লোক ফলো করে। উপসংহার: বিশ্বাস নিউজ তার তদন্তে ভাইরাল দাবিটিকে সম্পূর্ণ ভুয়া বলে প্রমাণ করেছে। এই ভিডিওতে পবন সিং-এর সঙ্গে রয়েছেন অক্ষয় কুমারের মতো বিকল্প মেহতা। এছাড়া ভাইরাল হওয়া এই ভিডিওটি অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানের নয়, অন্য একটি শো এর। - Claim Review : এই ভিডিওটি অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানের এবং পবন সিংয়ের সঙ্গে মঞ্চে উপস্থিত ব্যক্তি হলেন অক্ষয় কুমার। - Claimed By : FB User- Itz Suman King - Fact Check : False Know the truth! If you have any doubts about any information or a rumor, do let us know! Knowing the truth is your right. If you feel any information is doubtful and it can impact the society or nation, send it to us by any of the sources mentioned below.
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • English
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software