About: http://data.cimple.eu/claim-review/4ad87e43fd5d722bfb55d92ff36fab4924db519ee1ca5c3acc74cc45     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • সম্প্রতি, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর একজন কর্মকর্তা কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার প্রসঙ্গে একটি অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেছেন দাবিতে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে একটি ভিডিও প্রচার করা হয়েছে। ভিডিওটিতে ওই বিজিবি কর্মকর্তাকে বলতে শোনা যায়, “অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে আসবে এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে। বাংলাদেশের আওয়ামী লীগের লক্ষ কোটি নেতাকর্মী। বাংলাদেশের ৫০% লোক আওয়ামী লীগ করে। ২০ কোটি মানুষের দেশে ১০ কোটি লোক হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থক। ১০ কোটি মানুষকে জিম্মি করে কখনো দেশ পরিচালিত হতে পারে না; গণতন্ত্র ও আইনের শাসন হতে পারে না। আওয়ামী লীগ যারা করে তারা এদেশেই জন্মগ্রহণ করেছে এবং তাদের মাটি ও মানুষের সাথে সম্পৃক্ততা আছে। তারা রাজনীতিও করবে এবং তারা গণতান্ত্রিক ধারাও ফিরে পাবে। সভা, সমাবেশ, মিছিল, মিটিং ও গণতান্ত্রিক অধিকার-সেগুলো আবারো ফিরে পাবে বলে আমি মনে করি।” টিকটকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বিজিবি কর্মকর্তার আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা প্রসঙ্গে আলোচিত বক্তব্য প্রদানের দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, বিজিবির সিলেট সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ সালাহ্উদ্দীনের জনসচেতনতামূলক একটি সভায় বক্তব্য প্রদানের ভিডিওকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে তার কণ্ঠস্বর পরিবর্তন করে ভিন্ন ভয়েস ও বক্তব্য যুক্ত করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে সীমান্ত সৈনিক নামের একটি ফেসবুক অ্যাকাউন্টেও একই ভিডিওটি প্রচারিত হতে দেখা যায়। উভয় ভিডিওতে একই ব্যক্তিকে একই অবস্থায় কথা বলার পাশাপাশি ভিডিওটিতে একই টেক্সট দেখা গেলেও ভিডিও দুটোতে তাদেরকে ভিন্ন ভিন্ন বক্তব্য প্রদান করতে দেখা যায়। এছাড়াও আলোচিত ভিডিওটির সাথে প্রাপ্ত ভিডিওতে শুনতে পাওয়া তার কণ্ঠের পার্থক্যও লক্ষ্য করা যায়। প্রাপ্ত ভিডিওটিতে তাকে আওয়ামী লীগের রাজনীতির পরিবর্তে সীমান্তে অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকতে আহ্বান জানিয়ে তাকে বক্তব্য প্রদান করতে শোনা যায়। প্রাপ্ত ভিডিওটির দৈর্ঘ্য আলোচিত ভিডিওটির থেকে বেশি হলেও ভিডিওটির কোনো অংশেই তাকে আওয়ামী লীগ প্রসঙ্গে আলোচিত মন্তব্য করতে শোনা যায়নি। পরবর্তীতে প্রাপ্ত ভিডিওর বক্তব্যের সূত্র ধরে অনুসন্ধানে ইলেকট্রনিক গণমাধ্যম চ্যানেল২৪-এর ইউটিউব চ্যানেলে সেদিনের অনুসন্ধানে একই বিজিবি কর্মকর্তার বক্তব্য প্রদানের পূর্ণ ভিডিওটি খুঁজে পাওয়া যায়। তবে তার বক্তব্যের কোথাও তাকে আওয়ামী লীগ প্রসঙ্গে আলোচিত মন্তব্যগুলো করতে শোনা যায়নি। জানা যায়, সিলেটের সীমান্তবর্তী জনপদের মানুষের জীবনমান উন্নয়ন এবং সীমান্ত সুরক্ষায় স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে গত ২৬ এপ্রিল জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর ব্যবস্থাপনায় জৈন্তাপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জনসচেতনতামূলক সভা, ফ্রি মেডিক্যাল ক্যাম্প এবং ‘আলোর পথে’ শীর্ষক কারিগরি প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সালাহ্উদ্দীন। সুতরাং, বিজিবির সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সালাহ্উদ্দীন এক জনসভায় আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা প্রসঙ্গে ইতিবাচক বক্তব্য প্রদান করেছেন দাবিতে প্রচারিত ভিডিওটি সম্পাদিত। তথ্যসূত্র সীমান্ত সৈনিক Facebook Post - Channel 24 Youtube Channel: সীমান্তে অপরাধ জিরো টলারেন্সে নামিয়ে আনা সম্ভব, সেক্টর কমান্ডার | Sylhet - Daily Naya Diganta Website: সিলেট সীমান্তে নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ -
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 7 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software