About: http://data.cimple.eu/claim-review/4bc835f555182d7cc8d82d5b4eea636395702dfbc7486010cd0aa2a8     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান গত ২৬ সেপ্টেম্বর কানপুর টেস্ট চলাকালীন সময়ে টেস্ট ফরমেট থেকে অবসরের ঘোষণা দেওয়ার ও শেষ টেস্ট ম্যাচ দক্ষিণ আফ্রিকার সাথে হোম সিরিজে বাংলাদেশে খেলতে চাওয়ার ইচ্ছা ব্যক্ত করেন। শেখ হাসিনা সরকারের পতন পরবর্তী সময়ে তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। এরই প্রেক্ষিতে তিনি জানান, নিরাপত্তা দিলে শেষ টেস্টটা খেলতে চান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে। নিরাপত্তার আশ্বাস পেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশের পথে রওয়ানাও দেন সাকিব। কিন্তু দুবাই আসার পর সরকারের পক্ষ থেকে তাকে দেশে ফিরতে বারণ করা হয়। ওইদিনই সাকিবের বিরুদ্ধে কর্মসূচি পালন করেন একদল সমর্থক। তারা সাকিবের শাস্তিও দাবি করেন। সাকিবের দেশে ফেরা বাতিল হয়ে গেলে আবার আন্দোলনে নামেন সাকিব ভক্তরা। সাকিবকে দেশে ফেরানোর দাবিতে গত গত কয়েকদিন ধরে বিক্ষোভ চালাচ্ছিলেন তারা। এর প্রেক্ষিতে সাকিব ভারতের হয়ে খেলতে পারেন এমন মন্তব্য করেছেন শীর্ষক একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়তে দেখেছে রিউমর স্ক্যানার। উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সাকিব ভারতের হয়ে খেলা নিয়ে কোনো মন্তব্য করেননি বরং একটি স্যাটায়ার বা ব্যাঙ্গাত্মক সাইটের সংবাদের বরাতে ভুয়া এই তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে অনুসন্ধানে ফেসবুক পোস্টগুলোতে শেয়ার করা লিংক ও ফটোকার্ডের সূত্রে ধরে ‘Crazy caption’ নামক একটি ওয়েবসাইটের খোঁজ পাওয়া যায়। ওয়েবসাইটটি পর্যবেক্ষণে দেখা যায় এতে প্রকাশিত একটি ব্লগ ও ফটোকার্ড শেয়ারের মাধ্যমেই আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে। উক্ত ব্লগে সাংবাদিকদের সামনে সাকিবের কথিত মন্তব্যটি করার কথা বলা হলেও নির্দিষ্ট কোনো সংবাদ সম্মেলন বা কোনো তারিখ উল্লেখ করা হয়নি৷ পরবর্তী অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম বা বিশ্বস্ত কোনো সূত্রে সাকিব আল হাসানের এমন কোনো মন্তব্যের সংবাদ বা তথ্য পাওয়া যায়নি৷ তাছাড়া, ক্রেজি ক্যাপশন নামের কথিত ওয়েবসাইটটি পর্যবেক্ষণে দেখা গেছে, এটি স্যাটায়ারমূলক একটি সাইট হিসেবে পরিচালিত হচ্ছে। সাইটটিতে নিয়মিত বিভিন্ন বিষয়ে মনগড়া ও ভিত্তিহীন সংবাদ প্রচার করা হচ্ছে। তবে বিভিন্ন সুপরিচিত ব্যক্তিত্বদের বিষয়ে প্রচার হওয়া মানহানিকর এমন সংবাদ সত্য ভেবে নেটিজেনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা করছেন। এতে করে প্রায়ই সংশ্লিষ্টরা বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন। সুতরাং, চাইলে ভারতের হয়ে খেলতে পারি শীর্ষক শিরোনামে সাকিব আল হাসানের মন্তব্য দাবিতে ইন্টারনেটে প্রচারিত দাবিটি মিথ্যা। তথ্যসূত্র - Crazy caption – ব্লগ পোস্ট - Rumor Scanner’s Own Analysis
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software