About: http://data.cimple.eu/claim-review/53b526d313106f9a6638f67cd5a9789bfeb27356399e265484a31c98     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ‘আমার প্রথম টার্গেট বাংলাদেশ থেকে রিয়াল মাদ্রিদ ফ্যান বের করে দেওয়া’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি-র লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। ফেসবুকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ড. মুহাম্মদ ইউনূসের রিয়াল মাদ্রিদ ভক্তদের প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি। এছাড়া আরটিভিও এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আরটিভির ফটোকার্ড নকল করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। অনুসন্ধানে আলোচিত ফটোকার্ড পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটি প্রচারের তারিখ ০৬ আগস্ট ২০২৪ উল্লেখ রয়েছে। এটির সূত্রে আরটিভির ভেরিফাইড ফেসবুক পেজে গত ৬ আগস্ট প্রচারিত এমন কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও আরটিভির ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও এ সংক্রান্ত কোনো সংবাদ খুজে পাওয়া যায়নি। পাশাপাশি, অন্য কোনো গণমাধ্যমেও এ সংক্রান্ত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও আরটিভির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডের সাথে এর বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করা যায়। আরটিভির পেজে প্রকাশিত দুই লাইনের শিরোনাম যুক্ত ফটোকার্ডে শিরোনাম লেখার ক্ষেত্রে সাধারণত সাদা এবং হলুদ দুটো রং ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু উক্ত ফটোকার্ডটি শুধুমাত্র সাদা রং ব্যবহার করা হয়েছে। পাশাপাশি আলোচিত ফটোকার্ডটিতে একট ইমোজি ব্যবহার করা হয়েছে। যা আরটিভির ফটোকার্ডে কখনোই ব্যবহার করা হয় না। পরবর্তীতে ফটোকার্ডটিতে ব্যবহৃত ড. মুহাম্মদ ইউনূসের ছবিটির বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Mizanul Islam নামের একটি ইউটিউব চ্যানেলে ২০১৬ সালের ১০ আগস্ট Dr. Yunus invited by Barcelona Football Club শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, ফটোকার্ডে ব্যবহৃত ড. মুহাম্মদ ইউনূসের ছবিটি উক্ত ভিডিও থেকে নেওয়া হয়েছে। ২০১৬ সালে স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনার আমন্ত্রণে ক্যাম্প ন্যু পরিদর্শনে যান ড. মুহাম্মদ ইউনূস। সেখানে গিয়ে খেলোয়াড়দের সাথে দেখা করার পাশাপাশি বাংলাদেশি ভক্তদের বার্সেলোনার প্রতি যে ভালোবাসা তা প্রকাশ করে তিনি একটি সাক্ষাৎকার প্রদান করেন। উক্ত ভিডিওটি তার দেওয়া সেই সাক্ষাৎকারেরই ভিডিও। সুতরাং, আমার প্রথম টার্গেট বাংলাদেশ থেকে রিয়াল মাদ্রিদ ফ্যান বের করে দেওয়া শীর্ষক মন্তব্য ড. ইউনুস করেছেন দাবিতে আরটিভির নামে নকল ফটোকার্ডে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা। তথ্যসূত্র - Mizanul Islam Youtube Channel: Dr. Yunus invited by Barcelona Football Club - Rumor Scanner’s Own Analysis
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software