About: http://data.cimple.eu/claim-review/54c8dbec1b07d64e1d0797a6e780a462bc273c842e3483be214c4648     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • গত ০৫ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর দেশ ছাড়েন। পরবর্তীতে, রাষ্ট্রপতি কর্তৃক সংসদ ভেঙে দেওয়ার পর দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। দেশের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাদের বদলি অথবা অব্যাহতি দেয়া হচ্ছে। এরই প্রেক্ষিতে, সম্প্রতি রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন সেনাপ্রধানের নির্দেশে ক্ষমা চেয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন শীর্ষক দাবিতে একটি ভিডিও ইউটিউবে প্রচার করা হয়েছে। উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ভিডিওটি ০১ লাখ ৩৪ হাজার বারেরও বেশি দেখা হয়েছে। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সেনাপ্রধানের নির্দেশে বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন পদত্যাগের কোনো ঘোষণা দেননি বরং অধিক ভিউ পাওয়ার আশায় চটকদার থাম্বনেইল ব্যবহার করে ভুয়া এই দাবি প্রচার করা হয়েছে। প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে দেখা যায়, ভিডিওর শুরুতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুলের একটি ভিডিও যুক্ত করা হয়েছে এবং ভিডিওর বাকি অংশে রাষ্ট্রপতির বেশ কয়েকটি ছবি ও ভিডিও যুক্ত করে একজন ব্যক্তিতে রাষ্ট্রপতির পদত্যাগের কথা বলতে শোনা যায়। অনুসন্ধানে ড. আসিফ নজরুল এর অফিশিয়াল ফেসবুক পেজে গত ১০ আগস্ট প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। প্রচারিত ভিডিওটির প্রথম অংশে ব্যবহৃত ড. আসিফ নজরুলের বক্তব্যের সাথে উক্ত ভিডিওটির বেশকিছু অংশ মিলে যায়। উক্ত ভিডিওতে ড. আসিফ নজরুল রাষ্ট্রপতির নয় বরং সম্প্রতি পদত্যাগ করা সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সম্পর্কে কথা বলেছেন। প্রচারিত ভিডিওর বাকি অংশে কোনো সূত্র ছাড়া এবং সম্পূর্ণ ভিত্তিহীনভাবে রাষ্ট্রপতির পদত্যাগ সম্পর্কে বলা হয়েছে। এছাড়াও, দেশের প্রথম সারির গণমাধ্যমে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। সুতরাং, সম্প্রতি রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন সেনাপ্রধানের নির্দেশে ক্ষমা চেয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দাবিতে প্রচারিত ভিডিওটি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। তথ্যসূত্র - Dr. Asif Nazrul: প্রধান বিচারপতির পদত্যাগ - Rumor Scanner’s Own Research
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software