About: http://data.cimple.eu/claim-review/56ec62306c353940913f4b62c7abcdb551e2f9aef0b46864cf350e1f     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • এবছরের গত ১২ ডিসেম্বর ছিল বছরের ১২তম মাসের ১২ তারিখ, যা একটি বিশেষ সমন্বয়— ১২.১২.২৪ তৈরি করে। এই বিষয়টিকে কেন্দ্র করে সম্প্রতি ইন্টারনেটের বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচারিত পোস্টগুলোতে দাবি করা হচ্ছে, ১২.১২.২৪ তারিখের মতো এমন সমন্বয় আবার ১ হাজার বছর পর পাওয়া যাবে। ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। এক্সে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। টিকটকে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। ইউটিউবে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। ইন্সটাগ্রামে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ১২.১২.২৪ তারিখের সমন্বয় প্রতি ১,০০০ বছর পর নয়, বরং প্রতি ১০০ বছর পর পর ঘটে। আলোচিত দাবিটির সত্যতা যাচাইয়ে প্রথমেই গ্রেগরীয় বর্ষপঞ্জি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। পর্যবেক্ষণে দেখা যায়, প্রতি ১০০ বছর অন্তর ১২ তারিখ, ১২ মাস এবং ২৪ সালের এই বিশেষ সমন্বয় ঘটে। উদাহরণস্বরূপ, ২০২৪ সালের পর ২১২৪ সালে আবারও এই সমন্বয় দেখা যাবে। এছাড়াও, গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুযায়ী, ২২২৪ সালেও দিন, মাস ও বছরের একই সমন্বয় পাওয়া যাবে। এভাবে ধারাবাহিকভাবে, ২৩২৪, ২৪২৪, ২৫২৪, ২৬২৪, ২৭২৪, ২৮২৪, ২৯২৪ এবং ৩০২৪ সালেও দিন, মাস এবং বছরের এই অনুরূপ সমন্বয় পুনরায় ঘটবে। অর্থাৎ, ১ হাজার বছরে ১ বার নয়, বরং ১০ বার ১২.১২.২৪-এর সমন্বয় পাওয়া যাবে। ২০২৪ সালের পরবর্তী ১ হাজার বছরে প্রতি ১০০ বছর পর পর এই সমন্বয় আরও ৯ বার পুনরাবৃত্তি ঘটবে। সুতরাং, ইন্টারনেটে প্রচারিত “২০২৪ সালের পর ১২.১২.২৪ তারিখের সমন্বয় আবার ১ হাজার বছর পর পাওয়া যাবে” শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা। তথ্যসূত্র - Gregorian Calendar: December, 2124 - Gregorian Calendar: December 2224 - Rumor Scanner’s Own Analysis
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software