About: http://data.cimple.eu/claim-review/5925e2f7e68c08d32b5c56ef7c6f3cb22d119401e0eb13f9fc767cbb     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমকে জড়িয়ে ‘হাদি হত্যাকাণ্ডের পূর্ববর্তী সময়ে সাদিক কায়েমের একাউন্টে অস্বাভাবিক লেনদেনের তথ্য মিলেছে’ শীর্ষক বাংলাদেশ পুলিশের মন্তব্য দাবিতে একটি ফটোকার্ড ইন্টারনেটে প্রচার করা হয়েছে। এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘হাদি হত্যাকাণ্ডের পূর্ববর্তী সময়ে সাদিক কায়েমের একাউন্টে অস্বাভাবিক লেনদেনের তথ্য মিলেছে’ শীর্ষক মন্তব্য করেননি পুলিশ। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া দাবিটিকে আসল খবর হিসেবে প্রচার করা হয়েছে। এ বিষয়ে উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। আলোচিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে দেশীয় টেলিভিশন চ্যানেল ‘বাংলাভিশন’ এর লোগোর আদলে তৈরি ‘GojobVision’ নামের একটি ফেসবুক পেজে গত ১০ মার্চ আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়। ‘GojobVision’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘দৃষ্টি জুড়ে গজব। শুধু বিনোদনের জন্য! সমসাময়িক খবর ব্যঙ্গ-সারকাজমে উপস্থাপন। সিরিয়াস হবেন না।’ (অনূদিত) এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে। সুতরাং, বাংলাদেশ পুলিশ ‘হাদি হত্যাকাণ্ডের পূর্ববর্তী সময়ে সাদিক কায়েমের একাউন্টে অস্বাভাবিক লেনদেনের তথ্য মিলেছে’ শীর্ষক তথ্য দিয়েছে বলে প্রচারিত দাবিটি মিথ্যা। তথ্যসূত্র GojobVision – Facebook Post - Rumor Scanner’s analysis -
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software