| schema:text
| - সম্প্রতি, ‘বাসায় কাজের মেয়েকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার’ শিরোনামে ইলেকট্রনিক গণমাধ্যম বাংলাভিশনের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়,বাসায় কাজের মেয়েকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতাকে গ্রেফতার করা হয়েছে দাবিতে বাংলাভিশন এরূপ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রচার করেনি। প্রকৃতপক্ষে, বাংলাভিশনের ভিন্ন একটি ফটোকার্ডকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে বাংলাভিশনের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ‘২৯ জানুয়ারি, ২০২৬’ উল্লেখ করা হয়েছে। এরই সূত্র ধরে বাংলাভিশনের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, বাংলাভিশনের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, বাংলাভিশনের ফেসবুক পেজে গত ২৯ জানুয়ারি প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায় যেটির সাথে আলোচিত ফটোকার্ডটির আংশিক সাদৃশ্য রয়েছে। উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে প্রচারিত ফটোকার্ডের তারিখ, বাংলাভিশনের লোগো ও ছবির মিল রয়েছে, তবে উভয়ের শিরোনামে ভিন্নতা রয়েছে। বাংলাভিশনে ফটোকার্ডে ‘ফেনীতে স্কুলছাত্র নাশিত হ’ত্যা ৩ আসামির মৃ’ত্যু’দণ্ড’ শীর্ষক বাক্য লেখা রয়েছে।
অর্থাৎ, বাংলাভিশনের এই ফটোকার্ডের শিরোনাম পরিবর্তন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। তবে বাংলাভিশনের মূল ফটোকার্ডে সংযুক্ত ছবিটি ফেনীতে স্কুলছাত্র নাশিত হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তির ছবি নয়। রিভার্স ইমেজ সার্চে সময় টেলিভিশনের ওয়েবসাইটে ২৬ জানুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে উক্ত ছবিটি পাওয়া যায়। সেখানে ছবিটি চাচাকে হত্যার দায়ে ভাতিজার মৃত্যুদণ্ডের ঘটনায় সংশ্লিষ্ট হিসেবে উপস্থাপন করা হয়েছে।
এছাড়া, অন্য কোনো গণমাধ্যমেও প্রচারিত দাবিটি সমর্থন করে এমন কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি।
সুতরাং, কাজের মেয়ে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার দাবিতে বাংলা ভিশনের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
Bangla Vision – Facebook Post
-
Somoy Television – চাচাকে হত্যার দায়ে ভাতিজার মৃত্যুদণ্ড
-
BanglaVision – Facebook Page
-
BanglaVision – Website
-
BanglaVision – YouTube Channel
-
|