About: http://data.cimple.eu/claim-review/5a4af71f5e4b21e612289bc77268ec919686cec9a27108dd06e5c8c0     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • সম্প্রতি, “যারা দুর্নীতি করে পালিয়েছে দেশে এনে বিচার করবো” শিরোনামে তারেক রহমানকে উদ্ধৃতি দিয়ে আমার দেশ-এর লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত শিরোনামে দৈনিক আমার দেশ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি, তারেক রহমানও এমন মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশের ফটোকার্ড ডিজাইন নকল করে আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে আমার দেশ লোগো এবং এটি প্রকাশের তারিখ ৪ ফেব্রুয়ারি, ২০২৬ উল্লেখ রয়েছে। উক্ত তথ্যাবলীর সূত্র ধরে আমার দেশের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, আমার দেশের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি, ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির প্রচলিত ফটোকার্ডগুলোর সাথে এটির শিরোনামে ব্যবহৃত ফন্টের অমিল পরিলক্ষিত হয়। অর্থাৎ, আমার দেশের ফটোকার্ড ডিজাইন নকল করে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। পরবর্তীতে ফটোকার্ডে ব্যবহৃত ছবিটির বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে আমার দেশের ফেসবুক পেজে একই ছবি সংবলিত একটি ফটোকার্ড পাওয়া যায়। তবে সেখানে শিরোনাম দেওয়া হয়েছে, “নির্বাচনি হলফনামা: তারেক রহমানের বাড়ি-গাড়ি নেই”। সুতরাং, ‘যারা দুর্নীতি করে পালিয়েছে দেশে এনে বিচার করবো: তারেক’ শিরোনামে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া। তথ্যসূত্র Daily Amar Desh – Facebook Page - Daily Amar Desh – Website - Daily Amar Desh – YouTube Channel - Rumor Scanner’s Analysis -
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software