About: http://data.cimple.eu/claim-review/60b1a4b77cffc02377cf38c47b7140886879871a1e5812766f041fbe     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • আগামী ৩০ জুন থেকে শুরু হচ্ছে চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা। আগের দুই ব্যাচের তুলনায় কম সময় পাওয়ার অভিযোগ এনে এই পরীক্ষা পেছাতে বেশ কিছুদিন ধরেই আন্দোলন করে আসছে পরীক্ষার্থীরা। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা শিক্ষা বোর্ডের নামে একটি নোটিশের ছবি ছড়িয়ে পড়েছে। কথিত এই নোটিশ প্রকাশের তারিখ উল্লেখ করা হয়েছে গতকাল অর্থাৎ ৩০ মে। এতে ২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা একমাস পেছানো হয়েছে দাবি করে কারণ হিসেবে আগাম ঘূর্ণিঝড়, বন্যা ও দুই দফা শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়টি উল্লেখ করা হয়েছে৷ দাবি করা হয়েছে, পরবর্তিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে ৩০ জুলাই৷ উক্ত নোটিশ সম্বলিত ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে দেখেছে রিউমর স্ক্যানার। এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আগামী ৩০ জুন শুরু হতে যাওয়া চলতি বছরের এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো সিদ্ধান্ত হয়নি বরং ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত এইচএসসির ফরম পূরণের সময় বর্ধিতকরণের বিষয়ক একটি নোটিশকে সম্পাদনা করে ভুয়া এই নোটিশ প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গত ৩০ মে এ সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে কিনা সে বিষয়ে অনুসন্ধান করে দেখা যায়, ওয়েবসাইটে এইচএসসি সংক্রান্ত সর্বশেষ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে গত ২৬ মে এর তারিখে। আসন্ন এইচএসসি পরীক্ষার মূল উত্তরপত্র, অতিরিক্ত উত্তরপত্র, ব্যবহারিক উত্তরপত্র ও MCQ সহ অন্যান্য সরঞ্জামাদি কেন্দ্রে বিতরণ প্রসঙ্গে দেওয়া এই বিজ্ঞপ্তিতে পরীক্ষা পেছানোর বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। দাবিটির বিষয়ে গণমাধ্যমেও কোনো তথ্য না পেয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার রায়ের সাথে কথা বলেছে রিউমর স্ক্যানার। তিনি আমাদের জানিয়েছেন, প্রচারিত নোটিশটি ভুয়া। রিউমর স্ক্যানার যাচাই করে দেখেছে, ভুয়া এই নোটিশটি ঢাকা বোর্ডের গত ১২ মে এর একটি নোটিশের উপর সম্পাদনা করা হয়েছে। উক্ত নোটিশে এইচএসসি পরীক্ষা ২০২৪-এর ফরম পূরণের সময় বর্ধিতকরণের বিষয়ে উল্লেখ করা হয়েছিল। উক্ত নোটিশটির মূল বডির পুরোটাই মুছে দিয়ে সেখানে আলোচিত দাবির তথ্য বসিয়ে দেওয়া হয়েছে। একইসাথে মুছে দেওয়া হয়েছে স্বাক্ষরকারী ব্যক্তির পাশে থাকা তারিখও। নোটিশ প্রকাশের তারিখ বদলে ফেললেও দুইটি নোটিশের স্মারক নং দেখে নিশ্চিত হওয়া যাচ্ছে যে, এই নোটিশকেই সম্পাদনা করা হয়েছে। Notice Comparison: Rumor Scanner মূলত, আগামী ৩০ জুন থেকে শুরু হচ্ছে চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা। এই পরীক্ষা পেছাতে বেশ কিছুদিন ধরেই আন্দোলন করে আসছে পরীক্ষার্থীরা। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা শিক্ষা বোর্ডের নামে একটি নোটিশের ছবি ছড়িয়ে পড়েছে। এতে ২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা একমাস পেছানো হয়েছে দাবি করে কারণ হিসেবে আগাম ঘূর্ণিঝড়, বন্যা ও দুই দফা শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়টি উল্লেখ করা হয়েছে৷ দাবি করা হয়েছে, পরবর্তিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে ৩০ জুলাই৷ কিন্তু রিউমর স্ক্যানার যাচাই করে দেখেছে, এইচএসসি পেছানোর কোনো সিদ্ধান্ত হয়নি এবং নোটিশটিকেও ভুয়া বলে রিউমর স্ক্যানারকে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার। প্রকৃতপক্ষে, ঢাকা শিক্ষা বোর্ডের গত ২৩ মে এর এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বর্ধিতকরণের বিষয়ে প্রকাশিত একটি নোটিশকে সম্পাদনা করে ভুয়া এই নোটিশ প্রচার করা হয়েছে। সুতরাং, পুরোনো ও ভিন্ন প্রসঙ্গে প্রকাশিত ঢাকা বোর্ডের একটি নোটিশ সম্পাদনা করে এইচএসসি-২০২৪ এক মাস পেছানো শীর্ষক একটি দাবি ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা। তথ্যসূত্র - Dhaka Education Board : Notice 12 May - Statement from Tapan Kumar Sarkar - Rumor Scanner’s own analysis
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software