About: http://data.cimple.eu/claim-review/618980d5bd7d9f0e4de68c8be9716f58d917ecb70d414ac845a36bdf     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • সম্প্রতি, ‘ভোটের ফলাফল ঢাকা – ১৭ তারেক রহমান বিএনপি ১০২৩৪৫ (বিজয়ী) স ম খালিদুজ্জামান জামায়াতে ইসলামী (১২২৩৪২)’ শিরোনামে বাংলাদেশ প্রতিদিনের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। এরুপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। এই প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ১৪ লক্ষবার দেখা হয়েছে। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় ‘ভোটের ফলাফল ঢাকা-১৭ তারেক রহমান বিএনপি ১০২৩৪৫ (বিজয়ী) স ম খালিদুজ্জামান জামায়াতে ইসলামী (১২২৩৪২)’ শিরোনামে বাংলাদেশ প্রতিদিন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বাংলাদেশ প্রতিদিনের ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদিত করে আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে বাংলাদেশ প্রতিদিনের লোগো রয়েছে। তবে তারিখ উল্লেখ নেই। উল্লেখিত তথ্যের সূত্র ধরে বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, বাংলাদেশ প্রতিদিনের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তবে, বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজে ঢাকা-১৭ আসনের বিএনপি প্রার্থী তারেক রহমান জামায়াতে ইসলামী প্রার্থী স ম খালিদুজ্জামান ছবি এবং ভোটের সংখ্যা উল্লেখপূর্বক একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডে থাকা ভোটের সংখ্যা ব্যতীত বাকি সকল উপদানের মিল রয়েছে। তবে, প্রচারিত ফটোকার্ডে ফটোকার্ডে বিএনপি প্রার্থী তারেক রহমানের প্রাপ্ত ভোটের সংখ্যা ১০২৩৪৫ এবং জামায়াত প্রার্থী স ম খালিদুজ্জামানের প্রাপ্ত ভোটের সংখ্যা ১,২২,৩৪২ উল্লেখ থাকলেও বাংলাদেশ প্রতিদিনের মূল ফটোকার্ড তারেক রহমানের ভোটের সংখ্যা উল্লেখ ছিল ৭২,৬৯৯ এবং স ম খালিদুজ্জামানের ৬৮,৩০০ ভোট উল্লেখ ছিল। অর্থাৎ, বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজে প্রকাশিত এই ফটোকার্ড সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। এছাড়া, তারেক রহমান ও ডা. এস এম খালিদুজ্জামানের প্রাপ্ত ভোটের সংখ্যা যাচাইয়ে ঢাকা-১৭ আসনের রিটার্নিং অফিসার স্বাক্ষরিত প্রাথমিক বেসরকারি ফলাফলের শিট পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। উক্ত শিটে থাকা ভোটের সংখ্যার সাথে বাংলাদেশ প্রতিদিনের ফটোকার্ডে থাকা সংখ্যার মিল পাওয়া যায়। সুতরাং, ঢাকা-১৭ আসনে তারেক রহমান থেকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামানের ভোটের সংখ্যা বেশি দাবি করে বাংলাদেশ প্রতিদিনের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত। তথ্যসূত্র Bangladesh Pratidin: ফেসবুক পেজ - Rumor Scanner’s analysis -
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Bangla
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.123 as of May 22 2025


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data]
OpenLink Virtuoso version 07.20.3241 as of May 22 2025, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 8 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2026 OpenLink Software