| schema:text
| - সম্প্রতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব বর্তমান সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বর্তমান মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগী্রের ছবি ব্যবহার করে তাকে উদ্ধৃত করে ‘এদেশের অন্যতম বৃহত্তম দল আওয়ামী লীগ, তারা ফিরবে এই বাস্তবতা সবাইকে মেনে নিতে হবে’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ থাকা সংগঠন আওয়ামী লীগের ফিরে আসবে বলে মন্তব্য করেননি মির্জা ফখরুল। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই উক্ত মন্তব্যটি তার নামে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। মির্জা ফখরুলের ফেসবুক অ্যাকাউন্ট, বিএনপির ফেসবুক পেজ, মিডিয়া সেল, গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে মির্জা ফখরুল এমন মন্তব্য করার বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। মির্জা ফখরুলের মতো ব্যক্তি এমন মন্তব্য করলে সে বিষয়ে গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হতো।
সুতরাং, আওয়ামী লীগ প্রসঙ্গে মির্জা ফখরুলের নামে প্রচারিত এই মন্তব্যটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
Mirza Fakhrul Islam Alamgir – Facebook Account
-
Bangladesh Nationalist Party-BNP: Facebook Page
-
BNP Media Cell: Facebook Page
-
|